ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

টেস্টে ৭ হাজার রান করে ইতিহাসের পাতায় মুশফিক


প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

টেস্টে ৭ হাজার রান করে ইতিহাসের পাতায় মুশফিক

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ৭ হাজার রানের রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের শেষ দিন নিজের নবম রান করার পথে এই মাইলফলক স্পর্শ করলেন অভিজ্ঞ ব্যাটার।

সিলেট টেস্ট শুরুর আগে কাঙ্ক্ষিত মাইলফলক থেকে ৪৩ রান দূরে ছিলেন মুশফিক। প্রথম ইনিংসে ৩৪ রানে আউট হওয়ায় বেড়ে যায় অপেক্ষা। তবে দ্বিতীয় ইনিংসে আর ভুল করেননি। দেখেশুনে ৯ রান করে পৌঁছে যান রেকর্ডে।

প্রায় ২১ বছরের ক্যারিয়ারে ১০৭ ম্যাচ ও ১৯৭ ইনিংসে ৭ হাজার রান করলেন ৩৯ বছর বয়সী ব্যাটার। বাংলাদেশের প্রথম হলেও সব মিলিয়ে বিশ্ব ক্রিকেটে তিনি ৫৯তম।

দীর্ঘ ক্যারিয়ারে ৩৯.১০ গড়ের সঙ্গে ১৪ সেঞ্চুরি ও ৩০ ফিফটিতে এই মাইলফলকে পা রাখেন মুশফিক। বাংলাদেশের আর কারও ৬ হাজার রানও নেই।

দ্বিতীয় সর্বোচ্চ ৫ হাজার ২৯৩ রান মুমিনুল হকের, ১৫২ ইনিংসে। এছাড়া ৫ হাজার আছে শুধু তামিম ইকবালের, ১৩৪ ইনিংসে ৫ হাজার ১৩৪ রান।

মুশফিকের ১৪ সেঞ্চুরিও বাংলাদেশের রেকর্ড। মুমিনুলের সেঞ্চুরি ১৩টি। তামিম করেছেন ১০টি সেঞ্চুরি। 

বিডি প্রতিদিন/এনইউ

বিষয় : মুশফিকুর রহিম

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


টেস্টে ৭ হাজার রান করে ইতিহাসের পাতায় মুশফিক

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ৭ হাজার রানের রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের শেষ দিন নিজের নবম রান করার পথে এই মাইলফলক স্পর্শ করলেন অভিজ্ঞ ব্যাটার।

সিলেট টেস্ট শুরুর আগে কাঙ্ক্ষিত মাইলফলক থেকে ৪৩ রান দূরে ছিলেন মুশফিক। প্রথম ইনিংসে ৩৪ রানে আউট হওয়ায় বেড়ে যায় অপেক্ষা। তবে দ্বিতীয় ইনিংসে আর ভুল করেননি। দেখেশুনে ৯ রান করে পৌঁছে যান রেকর্ডে।

প্রায় ২১ বছরের ক্যারিয়ারে ১০৭ ম্যাচ ও ১৯৭ ইনিংসে ৭ হাজার রান করলেন ৩৯ বছর বয়সী ব্যাটার। বাংলাদেশের প্রথম হলেও সব মিলিয়ে বিশ্ব ক্রিকেটে তিনি ৫৯তম।

দীর্ঘ ক্যারিয়ারে ৩৯.১০ গড়ের সঙ্গে ১৪ সেঞ্চুরি ও ৩০ ফিফটিতে এই মাইলফলকে পা রাখেন মুশফিক। বাংলাদেশের আর কারও ৬ হাজার রানও নেই।

দ্বিতীয় সর্বোচ্চ ৫ হাজার ২৯৩ রান মুমিনুল হকের, ১৫২ ইনিংসে। এছাড়া ৫ হাজার আছে শুধু তামিম ইকবালের, ১৩৪ ইনিংসে ৫ হাজার ১৩৪ রান।

মুশফিকের ১৪ সেঞ্চুরিও বাংলাদেশের রেকর্ড। মুমিনুলের সেঞ্চুরি ১৩টি। তামিম করেছেন ১০টি সেঞ্চুরি। 

বিডি প্রতিদিন/এনইউ


দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত