শনিবার (২১ নভেম্বর) ঝিকরগাছায় সংসদ সদস্যের নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তিনি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-১৪ (আসন নম্বর ৩১৪)-এর সংসদ সদস্য।
সাক্ষাৎকালে শিক্ষক নেতারা জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের টাইম স্কেল-সংক্রান্ত জটিলতা, প্রশাসনিক প্রতিবন্ধকতা ও বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার বিষয়গুলো তুলে ধরেন। তাঁরা এসব সমস্যা সমাধানে সংসদ সদস্যের কার্যকর উদ্যোগ কামনা করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তাঁর সহযোগিতা চান।
শিক্ষক নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগসহকারে শোনেন সংসদ সদস্য সাবিরা সুলতানা। তিনি তাঁদের উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় শিক্ষক নেতারা আশা প্রকাশ করেন, সংসদ সদস্যের আন্তরিক উদ্যোগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর আলোচনার মাধ্যমে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের টাইম স্কেল-সংক্রান্ত জটিলতার সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে।
মতামত