ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

একটি দুর্ঘটনায় থেমে গেল জাকিরের জীবন, শোকের ছায়া পূবাইলজুড়ে

গাজীপুরের পূবাইলে ঢাকা-নরসিংদী মহাসড়কে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জাকির হোসেন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পূবাইলের করমতলা এলাকায় এপি এস গার্মেন্টসের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত জাকির হোসেন পূবাইলের তালটিয়া গ্রামের বাসিন্দা আহম্মেদ আলীর বড় ছেলে। তিনি নেটওয়ার্ক সাপোর্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি মিরের বাজার এলাকার একজন সুপরিচিত ও বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।

তাঁর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তালটিয়া গ্রাম, মিরের বাজার, করমতলা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার, স্বজন, সহকর্মী, ব্যবসায়ী ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

কর্মজীবন ও ব্যবসায়িক অঙ্গনে পরিচিত মুখ জাকির হোসেনের এমন আকস্মিক মৃত্যুতে শোকাহত স্থানীয়রা। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের আবহ বিরাজ করছে।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী।

মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

একটি দুর্ঘটনায় থেমে গেল জাকিরের জীবন, শোকের ছায়া পূবাইলজুড়ে

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

গাজীপুরের পূবাইলে ঢাকা-নরসিংদী মহাসড়কে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জাকির হোসেন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পূবাইলের করমতলা এলাকায় এপি এস গার্মেন্টসের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত জাকির হোসেন পূবাইলের তালটিয়া গ্রামের বাসিন্দা আহম্মেদ আলীর বড় ছেলে। তিনি নেটওয়ার্ক সাপোর্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি মিরের বাজার এলাকার একজন সুপরিচিত ও বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।

তাঁর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তালটিয়া গ্রাম, মিরের বাজার, করমতলা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার, স্বজন, সহকর্মী, ব্যবসায়ী ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

কর্মজীবন ও ব্যবসায়িক অঙ্গনে পরিচিত মুখ জাকির হোসেনের এমন আকস্মিক মৃত্যুতে শোকাহত স্থানীয়রা। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের আবহ বিরাজ করছে।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী।

মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত