ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

চৌগাছায় মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত, ঢাকায় প্রেরণ

যশোরের চৌগাছায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে চৌগাছা উপজেলার হাজরাখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন—চৌগাছা উপজেলার ইছাপুর দেওয়ানপাড়া গ্রামের নূর আলমের ছেলে ইমরান (২১) এবং একই গ্রামের টুটুল সরদারের ছেলে আকাশ (২০)।

জানা গেছে, শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ইমরান ও আকাশ হেলমেট ছাড়া মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে হাজরাখানা এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত দুই যুবককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে তাদের ঢাকায় পাঠানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

চৌগাছায় মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত, ঢাকায় প্রেরণ

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

যশোরের চৌগাছায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে চৌগাছা উপজেলার হাজরাখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন—চৌগাছা উপজেলার ইছাপুর দেওয়ানপাড়া গ্রামের নূর আলমের ছেলে ইমরান (২১) এবং একই গ্রামের টুটুল সরদারের ছেলে আকাশ (২০)।

জানা গেছে, শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ইমরান ও আকাশ হেলমেট ছাড়া মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে হাজরাখানা এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত দুই যুবককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে তাদের ঢাকায় পাঠানো হয়।

দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত