দেশের অন্যতম জনপ্রিয় শপিং ব্র্যান্ড শপিং জোন বিডি ও আজমি সুপার শপের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে। রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় প্রতিষ্ঠানটির ১৩তম শাখা হিসেবে নতুন এ শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) মিরপুর-১২-এর জামান পার্ক, শাগুফতা নিউ রোড, মিরপুর ডিওএইচএস এলাকায় অবস্থিত নতুন শোরুমটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, নারী উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শপিং জোন বিডির চেয়ারম্যান দেলোয়ার হোসেন, নারী উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তানজিনা ইসলাম উর্মি, মিরপুর শাহ আলী প্লাজা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি এবং ফোরসাম হোমের অন্যতম স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল আলমসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ সময় অতিথিরা নতুন শাখার উদ্বোধনকে স্বাগত জানান এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের কাছে সহজে ও সুবিধাজনকভাবে পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে শোরুম কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। পাশাপাশি অনলাইনেও পণ্য অর্ডার করে গ্রাহকরা কেনাকাটার সুযোগ পাচ্ছেন। বর্তমানে ঢাকার মোহাম্মদপুর, উত্তরাঞ্চলসহ চট্টগ্রাম, বসুন্ধরা, গাজীপুর, চাঁদপুর, হেমায়েতপুর, কক্সবাজার ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে শপিং জোন বিডির শোরুম রয়েছে।
নতুন এ শাখার মাধ্যমে মিরপুর ডিওএইচএস ও আশপাশের এলাকার গ্রাহকরা প্রতিষ্ঠানটির পণ্য ও সেবা গ্রহণের আরও একটি সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
মতামত