ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের সঙ্গে বসছে ইউজিসি


প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের সঙ্গে বসছে ইউজিসি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কীভাবে নেওয়া হবে, তা নিয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে জরুরি সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সোমবার ইউজিসির সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে সভায় কমিশনের সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা অংশ নেবেন।

সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। ভর্তি পরীক্ষা গ্রহণের পদ্ধতি ও সমন্বিতভাবে পরীক্ষা আয়োজনের বিষয়েও আলোচনা হতে পারে।

সভা শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ আলোচনার বিষয়বস্তু, ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা, গৃহীত সিদ্ধান্ত ও পরবর্তী করণীয় নিয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করবেন। আগামীকাল দুপুর সাড়ে ১২টায় ইউজিসির ষষ্ঠ তলার সভাকক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিডি-প্রতিদিন/এআইডি

বিষয় : বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা উপাচার্য ইউজিসি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের সঙ্গে বসছে ইউজিসি

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কীভাবে নেওয়া হবে, তা নিয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে জরুরি সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সোমবার ইউজিসির সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে সভায় কমিশনের সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা অংশ নেবেন।

সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। ভর্তি পরীক্ষা গ্রহণের পদ্ধতি ও সমন্বিতভাবে পরীক্ষা আয়োজনের বিষয়েও আলোচনা হতে পারে।

সভা শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ আলোচনার বিষয়বস্তু, ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা, গৃহীত সিদ্ধান্ত ও পরবর্তী করণীয় নিয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করবেন। আগামীকাল দুপুর সাড়ে ১২টায় ইউজিসির ষষ্ঠ তলার সভাকক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিডি-প্রতিদিন/এআইডি


দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত