ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

সীমান্তে বিজিবির তৎপরতা, ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে ৬৪ বিজিবি। এ সময় দুটি দেশীয় দা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে নলবুনিয়া জামে মসজিদের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক যুবকের নাম আব্দুল্লাহ (২৩)। তিনি নলবুনিয়া গ্রামের নুরুল আমিনের ছেলে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে সন্দেহভাজন কয়েকজনকে দেখতে পায়। তাদের চ্যালেঞ্জ করা হলে কয়েকজন পালিয়ে যান। পরে আব্দুল্লাহকে আটক করে তার ব্যাগ তল্লাশি করা হয়।

এ সময় ব্যাগ থেকে ১২০ পিস ইয়াবা, দুটি দেশীয় দা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে বিজিবি জানিয়েছে।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাদক চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সীমান্তে বিজিবির তৎপরতা, ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে ৬৪ বিজিবি। এ সময় দুটি দেশীয় দা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে নলবুনিয়া জামে মসজিদের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক যুবকের নাম আব্দুল্লাহ (২৩)। তিনি নলবুনিয়া গ্রামের নুরুল আমিনের ছেলে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে সন্দেহভাজন কয়েকজনকে দেখতে পায়। তাদের চ্যালেঞ্জ করা হলে কয়েকজন পালিয়ে যান। পরে আব্দুল্লাহকে আটক করে তার ব্যাগ তল্লাশি করা হয়।

এ সময় ব্যাগ থেকে ১২০ পিস ইয়াবা, দুটি দেশীয় দা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে বিজিবি জানিয়েছে।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাদক চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত