ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, সাতকানিয়ায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রামের সাতকানিয়ায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজারসংলগ্ন সি ওয়ার্ল্ড রেস্টুরেন্টের সামনে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেপ্তার হন মো. রাকিব (২২)।

এসআরবি-১৫-এর সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের আভিযানিক দল তাঁকে গ্রেপ্তার করে। রাকিব সাতকানিয়ার চরতি ইউনিয়নের দক্ষিণ চরতি এলাকার বাসিন্দা এবং মনির আহম্মেদের ছেলে।

অভিযানকালে তাঁর কাছ থেকে একটি স্যামসাং গ্যালাক্সি এম-৩১ মডেলের অ্যান্ড্রয়েড মুঠোফোন ও নগদ ৭৭০ টাকা উদ্ধার করা হয়।

এসআরবি-১৫ জানায়, রাকিব একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাঁকে উদ্ধার করা আলামতসহ সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, সাতকানিয়ায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রামের সাতকানিয়ায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজারসংলগ্ন সি ওয়ার্ল্ড রেস্টুরেন্টের সামনে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেপ্তার হন মো. রাকিব (২২)।

এসআরবি-১৫-এর সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের আভিযানিক দল তাঁকে গ্রেপ্তার করে। রাকিব সাতকানিয়ার চরতি ইউনিয়নের দক্ষিণ চরতি এলাকার বাসিন্দা এবং মনির আহম্মেদের ছেলে।

অভিযানকালে তাঁর কাছ থেকে একটি স্যামসাং গ্যালাক্সি এম-৩১ মডেলের অ্যান্ড্রয়েড মুঠোফোন ও নগদ ৭৭০ টাকা উদ্ধার করা হয়।

এসআরবি-১৫ জানায়, রাকিব একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাঁকে উদ্ধার করা আলামতসহ সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত