শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজারসংলগ্ন সি ওয়ার্ল্ড রেস্টুরেন্টের সামনে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেপ্তার হন মো. রাকিব (২২)।
এসআরবি-১৫-এর সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের আভিযানিক দল তাঁকে গ্রেপ্তার করে। রাকিব সাতকানিয়ার চরতি ইউনিয়নের দক্ষিণ চরতি এলাকার বাসিন্দা এবং মনির আহম্মেদের ছেলে।
অভিযানকালে তাঁর কাছ থেকে একটি স্যামসাং গ্যালাক্সি এম-৩১ মডেলের অ্যান্ড্রয়েড মুঠোফোন ও নগদ ৭৭০ টাকা উদ্ধার করা হয়।
এসআরবি-১৫ জানায়, রাকিব একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাঁকে উদ্ধার করা আলামতসহ সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।