কক্সবাজারের টেকনাফে জিআর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে এপিবিএন ও টেকনাফ মডেল থানা পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে লেদা রোহিঙ্গা ক্যাম্পের ২৪ নম্বর ক্যাম্পের ব্লক-ই (এলএমএস) এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আলম (৪০)। তিনি ওই ক্যাম্পের ১৬২ নম্বর শেডের বাসিন্দা।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করে এপিবিএনের রাত্রিকালীন মোবাইল ডিউটি দল ও টেকনাফ মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালায়। রাত ১২টা ৫ মিনিটের দিকে পরিচালিত এ অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।
মো. আলমের বিরুদ্ধে টেকনাফ থানায় দায়ের করা ২০২২ সালের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মামলাটি জুয়া আইন, ১৮৬৮-এর ৩ ও ৪ ধারায় দায়ের করা হয়েছিল।
পরে তাঁকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মতামত