ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

মেসিদের বিশ্বকাপ জয়ের স্মারক ট্রফি উঠছে নিলামে


প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মেসিদের বিশ্বকাপ জয়ের স্মারক ট্রফি উঠছে নিলামে

কাতার বিশ্বকাপে ২০২২ সালে আর্জেন্টিনার শিরোপা জয়ের পর মাঠে উদযাপনে যে ট্রফিটি ব্যবহার করেছিলেন লিওনেল মেসিরা, সেটি এবার নিলামে উঠছে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশান্স ট্রফিটি নিলামে তুলবে।

বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ১৮ ক্যারেট সোনার তৈরি আসল ট্রফিটি দেওয়া হয়েছিল। তবে মাঠে খেলোয়াড়দের উদযাপনের জন্য ব্যবহার করা হয়েছিল এর একটি রেপ্লিকা। সেই রেপ্লিকা ট্রফিটিই এবার নিলামে তোলা হচ্ছে।

নিলাম প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ম্যাচ শেষে উদযাপনের সময় ট্রফিটি ব্যবহার করা হয়। পরে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্যরা এতে অটোগ্রাফ দেন। এরপর এটি রাজধানী বুয়েনস এইরেসের ন্যাশনাল হিস্টোরিক্যাল মিউজিয়ামে প্রদর্শনের জন্য রাখা হয়েছিল।

ট্রফির পাশাপাশি একটি ট্রেডিং কার্ডও নিলামে তোলা হবে। কার্ডটিতে রেপ্লিকা ট্রফি হাতে মেসির ছবি রয়েছে। একই নিলামে দুটি সংগ্রহযোগ্য সামগ্রী একসঙ্গে পাওয়ার সুযোগ থাকছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় মিলিয়ে ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা।

নিলাম প্রতিষ্ঠানটি জানিয়েছে, ট্রফিটির সঙ্গে এর সত্যতা ও উৎস প্রমাণের জন্য ছবি, ভিডিও এবং যথাযথভাবে অনূদিত ও বৈধকৃত নোটারি দলিলও দেওয়া হবে। প্রতিষ্ঠানটির ভাষ্য, ট্রফি ও ট্রেডিং কার্ড দুটি একসঙ্গে সংগ্রহ করা আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক মুহূর্তের স্মারক পাওয়ার বিরল সুযোগ।

বিডি-প্রতিদিন/এআইডি

বিষয় : খেলা আর্জেন্টিনা মেসি স্মারক ট্রফি নিলাম বিশ্বকাপ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


মেসিদের বিশ্বকাপ জয়ের স্মারক ট্রফি উঠছে নিলামে

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

কাতার বিশ্বকাপে ২০২২ সালে আর্জেন্টিনার শিরোপা জয়ের পর মাঠে উদযাপনে যে ট্রফিটি ব্যবহার করেছিলেন লিওনেল মেসিরা, সেটি এবার নিলামে উঠছে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশান্স ট্রফিটি নিলামে তুলবে।

বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ১৮ ক্যারেট সোনার তৈরি আসল ট্রফিটি দেওয়া হয়েছিল। তবে মাঠে খেলোয়াড়দের উদযাপনের জন্য ব্যবহার করা হয়েছিল এর একটি রেপ্লিকা। সেই রেপ্লিকা ট্রফিটিই এবার নিলামে তোলা হচ্ছে।

নিলাম প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ম্যাচ শেষে উদযাপনের সময় ট্রফিটি ব্যবহার করা হয়। পরে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্যরা এতে অটোগ্রাফ দেন। এরপর এটি রাজধানী বুয়েনস এইরেসের ন্যাশনাল হিস্টোরিক্যাল মিউজিয়ামে প্রদর্শনের জন্য রাখা হয়েছিল।

ট্রফির পাশাপাশি একটি ট্রেডিং কার্ডও নিলামে তোলা হবে। কার্ডটিতে রেপ্লিকা ট্রফি হাতে মেসির ছবি রয়েছে। একই নিলামে দুটি সংগ্রহযোগ্য সামগ্রী একসঙ্গে পাওয়ার সুযোগ থাকছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় মিলিয়ে ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা।

নিলাম প্রতিষ্ঠানটি জানিয়েছে, ট্রফিটির সঙ্গে এর সত্যতা ও উৎস প্রমাণের জন্য ছবি, ভিডিও এবং যথাযথভাবে অনূদিত ও বৈধকৃত নোটারি দলিলও দেওয়া হবে। প্রতিষ্ঠানটির ভাষ্য, ট্রফি ও ট্রেডিং কার্ড দুটি একসঙ্গে সংগ্রহ করা আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক মুহূর্তের স্মারক পাওয়ার বিরল সুযোগ।

বিডি-প্রতিদিন/এআইডি


দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত