ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

ব্যাংকের টাকা আত্মসাৎ, দুই কর্মকর্তাসহ চারজনের কারাদণ্ড


প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ব্যাংকের টাকা আত্মসাৎ, দুই কর্মকর্তাসহ চারজনের কারাদণ্ড

ইসলামী ব্যাংকের যশোর শাখা থেকে প্রতারণা, জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে এক কোটি ১৪ লাখ দুই হাজার ৬৯৩ টাকা আত্মসাতের মামলায় ব্যাংকটির দুই কর্মকর্তাসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার যশোরের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এসএম নূরুল ইসলাম এ রায় দেন। 

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- চট্টগ্রামের ডাবলমুরিং থানার আসকারাবাদ মিস্ত্রিপাড়ার জিয়াউল হক ও তার ছেলে এনামুল হক, খুলনার রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ও ইসলামী ব্যাংক যশোর শাখার সাবেক সিনিয়র অফিসার শেখ জামিল আহমেদ এবং যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া গ্রামের মোকসেদ আলীর ছেলে সাবেক গুদামরক্ষক মোয়াজ্জেম হোসেন। 

এনামুল হক ও জিয়াউল হককে পৃথকভাবে চারটি ধারায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, শেখ জামিল আহমেদ ও মোয়াজ্জেম হোসেনকে পাঁচটি ধারায় বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সাজা ১০ বছর।

বিডি-প্রতিদিন/এমই

বিষয় : ব্যাংক কারাদণ্ড যশোর টাকা আত্মসাৎ দুই কর্মকর্তা চারজন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


ব্যাংকের টাকা আত্মসাৎ, দুই কর্মকর্তাসহ চারজনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

ইসলামী ব্যাংকের যশোর শাখা থেকে প্রতারণা, জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে এক কোটি ১৪ লাখ দুই হাজার ৬৯৩ টাকা আত্মসাতের মামলায় ব্যাংকটির দুই কর্মকর্তাসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার যশোরের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এসএম নূরুল ইসলাম এ রায় দেন। 

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- চট্টগ্রামের ডাবলমুরিং থানার আসকারাবাদ মিস্ত্রিপাড়ার জিয়াউল হক ও তার ছেলে এনামুল হক, খুলনার রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ও ইসলামী ব্যাংক যশোর শাখার সাবেক সিনিয়র অফিসার শেখ জামিল আহমেদ এবং যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া গ্রামের মোকসেদ আলীর ছেলে সাবেক গুদামরক্ষক মোয়াজ্জেম হোসেন। 

এনামুল হক ও জিয়াউল হককে পৃথকভাবে চারটি ধারায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, শেখ জামিল আহমেদ ও মোয়াজ্জেম হোসেনকে পাঁচটি ধারায় বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সাজা ১০ বছর।

বিডি-প্রতিদিন/এমই


দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত