ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

শার্শার-শ্রীকোনায় এসআরবি-৬ এর অভিযানে ৫৯৬ বোতল উইনকেরিক্স সিরাপসহ আটক-২

জাকির হোসেন,বেনাপোল (শার্শা) প্রতিনিধি:

যশোরের শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫৯৬ বোতল উইনকেরিক্স সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্প সদস্যরা। 

আটক আসামী হলেন, শার্শা থানাধীন শ্রীকোনা গ্রামের আব্দুল বারীর ছেলে জাকির হোসেন (৩২) ও শহিদ আলীর ছেলে মহিনুর ইসলাম (৩৩) উভয় থানা শার্শা যশোর।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল ১১ টার সময় এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি অভিযান দল গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন শ্রীকোনা গ্রামস্থ জনৈক চতুর আলীর মহেষভাঙ্গা খালের পার্শ্বে খড়ের গাদার ভিতর তল্লাশি চালিয়ে ৫৯৬ বোতল উইনকেরেক্স সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

স্কোয়াড্রন লীডার ইমামীম মুবীন  সরকার সুমন, কোম্পানী কমান্ডার, সিপিসি-৩, যশোর জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে এসআরবির চলমান অভিযান অব্যাহত থাকবে।এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামত ও আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআরবি কর্মকর্তা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

শার্শার-শ্রীকোনায় এসআরবি-৬ এর অভিযানে ৫৯৬ বোতল উইনকেরিক্স সিরাপসহ আটক-২

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

জাকির হোসেন,বেনাপোল (শার্শা) প্রতিনিধি:

যশোরের শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫৯৬ বোতল উইনকেরিক্স সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্প সদস্যরা। 

আটক আসামী হলেন, শার্শা থানাধীন শ্রীকোনা গ্রামের আব্দুল বারীর ছেলে জাকির হোসেন (৩২) ও শহিদ আলীর ছেলে মহিনুর ইসলাম (৩৩) উভয় থানা শার্শা যশোর।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল ১১ টার সময় এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি অভিযান দল গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন শ্রীকোনা গ্রামস্থ জনৈক চতুর আলীর মহেষভাঙ্গা খালের পার্শ্বে খড়ের গাদার ভিতর তল্লাশি চালিয়ে ৫৯৬ বোতল উইনকেরেক্স সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

স্কোয়াড্রন লীডার ইমামীম মুবীন  সরকার সুমন, কোম্পানী কমান্ডার, সিপিসি-৩, যশোর জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে এসআরবির চলমান অভিযান অব্যাহত থাকবে।এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামত ও আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআরবি কর্মকর্তা।

দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত