পেশাগত জীবনে অর্জন ও অবদানের স্বীকৃতি একজন মানুষের পথচলাকে আরও অনুপ্রাণিত করে। তেমনই এক স্বীকৃতি অর্জন করেছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক। ব্যবসা ও আইন অঙ্গনে বিশেষ অবদানের জন্য তিনি পেয়েছেন ‘সোনার বাংলা প্রাইম এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’।
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ১০ নভেম্বর আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা জানানো হয়। এর মধ্য দিয়ে পেশাগত দায়িত্ব, সামাজিক অবদান এবং ইতিবাচক কর্মকাণ্ডকে উৎসাহিত করার বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। সভাপতিত্ব করেন অধ্যক্ষ ডা. এস. এম. সরওয়ার। উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার মোঃ নুরে আলম সরকার।
অ্যাডভোকেট হাবিবুল হকের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার মুহূর্তটি অনুষ্ঠানের উল্লেখযোগ্য পর্বগুলোর একটি ছিল।
আইন ও ব্যবসা অঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে অর্জিত এ পুরস্কার তাঁর পেশাগত পথচলায় নতুন অনুপ্রেরণা যোগাবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
মতামত