ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

ঢাকার সাভার ও বরগুনায় গভীর রাতে চারটি বাসে আগুন

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঢাকার সাভার ও বরগুনায় গভীর রাতে চারটি বাসে আগুন
পুড়ে যাওয়া এসবি লিংক পরিবহনের বাস। গতকাল রোববার গভীর রাতে ঢাকার সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কের পাশেছবি: সংগৃহীত

ঢাকার সাভারে গত ২৫ ঘণ্টার মধ্যে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে গতকাল রোববার রাতে তিন ঘণ্টার ব্যবধানে ঢাকা–আরিচা মহাসড়কের পাশে পৃথক দুই স্থানে দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই রাতে বরগুনায় পুলিশ লাইনসের সামনে রাখা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। রাতে দাঁড় করিয়ে রাখা বাসগুলোতে যাত্রী বা অন্য কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গত শনিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে সাভার থানা স্ট্যান্ড এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা সাভার পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

গতকাল রাত একটার দিকে সাভারের গেন্ডা এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কের আরিচামুখী লেনের পাশে থাকা এসবি লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে। সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। তবে এর আগেই বাসের আসন পুড়ে যায়।

এর প্রায় তিন ঘণ্টা পর আজ সোমবার ভোর চারটার দিকে সাভারের বলিয়ারপুরে একই মহাসড়কের আরিচামুখী লেনের পাশে দাঁড় করিয়ে রাখা ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভায়। আগুনে এই বাসটির আসনও পুড়ে গেছে।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, রাতে পার্ক করে রাখা বাস দুটিতে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা বলে মনে হচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভানোয় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে।

ঘটনাগুলো কেন ঘটছে, কারা জড়িত, এর সঙ্গে রাজনৈতিক, ব্যক্তিগত বা অন্য কোনো বিষয় জড়িত কি না, সবকিছু সামনে রেখে তদন্ত চলছে বলে জানান সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন।

পুলিশের এই কর্মকর্তা প্রথম আলোকে বলেন, থানা স্ট্যান্ড এলাকায় বাসে আগুনের ঘটনায় ইতিমধ্যে নাশকতার মামলা হয়েছে। গতকাল বিকেলে পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। বাকি দুটি ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। তিনি নিরাপদ স্থানে যানবাহন রাখতে বাসমালিক, চালকসহ পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি অনুরোধ জানান।

গতকাল মধ্যরাতে বরগুনা পুলিশ লাইনসের সামনে রাখা বিআরটিসির একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাসটির কিছু অংশ পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বিআরটিসির বাসটি পুলিশ লাইনসের সামনের সড়কে পার্ক করে রাখা হয়েছিল। গতকাল মধ্যরাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ লাইনসের সদস্যরা বাসে আগুন জ্বলতে দেখেন। পরে তাঁরা দ্রুত পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। আগুনে বাসটির ইঞ্জিন কভারের ওপরের কাপড় পুড়ে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ক্ষতি থেকে রক্ষা পায় বাসটি।

পুলিশ জানায়, বাসটির দরজায় তালা দেওয়া ছিল না, রশি দিয়ে বাঁধা ছিল। এ কারণে দুর্বৃত্তরা সহজেই ভেতরে ঢুকে আগুন জ্বালিয়ে দেয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় মামলা করা হবে কি না, সে বিষয়ে বিআরটিসির কর্মকর্তারা এখনো কিছু জানাননি।

পুলিশ লাইনসের মতো সুরক্ষিত এলাকায় বাসে দুর্বৃত্তদের আগুন দেওয়া অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ূন হাসান। তাঁর অভিযোগ, এ ক্ষেত্রে পুলিশের গাফিলতি আছে। দেশে কয়েক দিন ধরে একটি চক্র অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এ অবস্থায় পুলিশের আরও সতর্ক থাকা উচিত ছিল।

বিষয় : আগুন ঢাকা বিভাগ পুলিশ ফায়ার সার্ভিস সাভার বরিশাল বিভাগ সহিংসতা নাশকতা বিআরটিসি বরগুনা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ঢাকার সাভার ও বরগুনায় গভীর রাতে চারটি বাসে আগুন

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত