ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

মুঠোফোনে কথা বলতে ঘরের উঠানে যান গৃহবধূ, দুর্বৃত্তদের গুলিতে আহত


প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মুঠোফোনে কথা বলতে ঘরের উঠানে যান গৃহবধূ, দুর্বৃত্তদের গুলিতে আহত
গুলিবিদ্ধ নারীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালে।ছবি: প্রথম আলো

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে এক গৃহবধূ আহত হয়েছেন। গতকাল রোববার রাত পৌনে নয়টার দিকে সাজেকের শুকনোছড়া ১০ নম্বর নতুনপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ গৃহবধূর নাম অরুণা চাকমা (৩০)। তিনি ওই এলাকার ইন্টন চাকমার স্ত্রী। আহত অবস্থায় রাতেই তাঁকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালে গিয়ে কথা হয় আহত অরুণা চাকমার সঙ্গে। হাসপাতালের শয্যায় শুয়ে থাকা অরুণা জানান, গতকাল রাতে তাঁর ননদ মুঠোফোন কল দিয়েছিলেন। ঘরে মুঠোফোনের নেটওয়ার্ক ঠিকমতো পাওয়া যায় না। তাই তিনি কথা বলতে ঘরের উঠোনে বের হয়েছিলেন। একপর্যায়ে মাচাংঘরে বসে কথা বলার সময় কে বা কারা তাঁকে উদ্দেশ্য করে কয়েকটি গুলি ছোড়ে। রাতে অন্ধকার থাকায় ওই দুর্বৃত্তদের তিনি দেখতে পাননি।

অরুণা চাকমাকে হাসপাতালে নিয়ে আসেন দুই প্রতিবেশী। তাঁদের একজন কল্পনা চাকমা। তিনি প্রথম আলোকে বলেন, রাতে হঠাৎ কয়েকটি গুলির শব্দের পর অরুণা চাকমার চিৎকার শোনেন তিনি। এরপর ঘরের ভেতর থেকে বের হয়ে এসে দেখেন, মাটিতে লুটিয়ে পড়েছেন অরুণা চাকমা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাজেকে প্রাথমিক চিকিৎসার পর অরুণা চাকমাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হয়। তিনি শরীরের দুটি স্থানে গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, অরুণা চাকমার স্বামী ইন্টন চাকমা আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের (প্রসীত) রাজনীতিতে যুক্ত। তবে বেশ কিছু দিন ধরে কারাগারে রয়েছেন ইন্টন। দুজনের সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে। এর মধ্যে একজনের বয়স ১১ বছর, অপরজন সাড়ে তিন বছরের। স্বামী কারাগারে যাওয়ার পর থেকে কৃষিশ্রমিক হিসেবে কাজ করে সংসারের ব্যয় নির্বাহ করে আসছেন অরুণা। গতকাল গুলির ঘটনার সময় তাঁর দুই সন্তান ঘুমিয়ে ছিল।

সাজেক ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা প্রথম আলোকে বলেন, যে এলাকায় ওই নারীকে গুলি করা হয়েছে, সেটি খাগড়াছড়ির দীঘিনালার কবখালী ও রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী। কারা ওই নারীকে গুলি করেছে, সেটি জানা সম্ভব হয়নি।

জানতে চাইলে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

বিষয় : চট্টগ্রাম বিভাগ গুলি সাজেক অপরাধ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


মুঠোফোনে কথা বলতে ঘরের উঠানে যান গৃহবধূ, দুর্বৃত্তদের গুলিতে আহত

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে এক গৃহবধূ আহত হয়েছেন। গতকাল রোববার রাত পৌনে নয়টার দিকে সাজেকের শুকনোছড়া ১০ নম্বর নতুনপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ গৃহবধূর নাম অরুণা চাকমা (৩০)। তিনি ওই এলাকার ইন্টন চাকমার স্ত্রী। আহত অবস্থায় রাতেই তাঁকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালে গিয়ে কথা হয় আহত অরুণা চাকমার সঙ্গে। হাসপাতালের শয্যায় শুয়ে থাকা অরুণা জানান, গতকাল রাতে তাঁর ননদ মুঠোফোন কল দিয়েছিলেন। ঘরে মুঠোফোনের নেটওয়ার্ক ঠিকমতো পাওয়া যায় না। তাই তিনি কথা বলতে ঘরের উঠোনে বের হয়েছিলেন। একপর্যায়ে মাচাংঘরে বসে কথা বলার সময় কে বা কারা তাঁকে উদ্দেশ্য করে কয়েকটি গুলি ছোড়ে। রাতে অন্ধকার থাকায় ওই দুর্বৃত্তদের তিনি দেখতে পাননি।

অরুণা চাকমাকে হাসপাতালে নিয়ে আসেন দুই প্রতিবেশী। তাঁদের একজন কল্পনা চাকমা। তিনি প্রথম আলোকে বলেন, রাতে হঠাৎ কয়েকটি গুলির শব্দের পর অরুণা চাকমার চিৎকার শোনেন তিনি। এরপর ঘরের ভেতর থেকে বের হয়ে এসে দেখেন, মাটিতে লুটিয়ে পড়েছেন অরুণা চাকমা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাজেকে প্রাথমিক চিকিৎসার পর অরুণা চাকমাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হয়। তিনি শরীরের দুটি স্থানে গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, অরুণা চাকমার স্বামী ইন্টন চাকমা আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের (প্রসীত) রাজনীতিতে যুক্ত। তবে বেশ কিছু দিন ধরে কারাগারে রয়েছেন ইন্টন। দুজনের সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে। এর মধ্যে একজনের বয়স ১১ বছর, অপরজন সাড়ে তিন বছরের। স্বামী কারাগারে যাওয়ার পর থেকে কৃষিশ্রমিক হিসেবে কাজ করে সংসারের ব্যয় নির্বাহ করে আসছেন অরুণা। গতকাল গুলির ঘটনার সময় তাঁর দুই সন্তান ঘুমিয়ে ছিল।

সাজেক ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা প্রথম আলোকে বলেন, যে এলাকায় ওই নারীকে গুলি করা হয়েছে, সেটি খাগড়াছড়ির দীঘিনালার কবখালী ও রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী। কারা ওই নারীকে গুলি করেছে, সেটি জানা সম্ভব হয়নি।

জানতে চাইলে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।


দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত