ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

বায়ুদূষণে বিশ্বে আজ ঢাকার অবস্থান ষষ্ঠ, শীর্ষে লাহোর


প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বায়ুদূষণে বিশ্বে আজ ঢাকার অবস্থান ষষ্ঠ, শীর্ষে লাহোর

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সোমবার বিশ্বের ১২৬টি শহরের মধ্যে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর ১৬২। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এ মাত্রার বায়ুদূষণ ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে এদিন বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ৫০১, যা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ের দূষণ নির্দেশ করে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। শহরটির স্কোর ১৯২। ১৮৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। এ ছাড়া ১৭৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো এবং ১৭২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর।

একিউআই স্কোরে বায়ুর মান

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

এছাড়া ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচনা করা হয়।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

বিষয় : ঢাকা বায়ুদূষণ অবস্থান লাহোর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


বায়ুদূষণে বিশ্বে আজ ঢাকার অবস্থান ষষ্ঠ, শীর্ষে লাহোর

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সোমবার বিশ্বের ১২৬টি শহরের মধ্যে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর ১৬২। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এ মাত্রার বায়ুদূষণ ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে এদিন বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ৫০১, যা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ের দূষণ নির্দেশ করে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। শহরটির স্কোর ১৯২। ১৮৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। এ ছাড়া ১৭৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো এবং ১৭২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর।

একিউআই স্কোরে বায়ুর মান

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

এছাড়া ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচনা করা হয়।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ


দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত