ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

টানা পাঁচবার ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ পুরস্কার পেল ইউএস-বাংলা


প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

টানা পাঁচবার ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ পুরস্কার পেল ইউএস-বাংলা

দেশের আকাশপথে চমৎকার সেবা ও স্থিতিশীলতা বজায় রেখে টানা পঞ্চমবারের মতো ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। 

ভ্রমণবিষয়ক পাক্ষিক ‘দি বাংলাদেশ মনিটর’-এর আয়োজনে বর্ষসেরা অভ্যন্তরীণ বিমানসংস্থার পাশাপাশি একাধিক ক্যাটাগরিতে গোল্ড ও সিলভার সম্মাননা লাভ করেছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, বেস্ট শর্ট হোল এয়ারলাইন, বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক), পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ, আউটস্ট্যান্ডিং কমিউনিটি সার্ভিস, বেস্ট রিজিওনাল এয়ারলাইন, বেস্ট ইমপ্রুভ্ড এয়ারলাইন্সের স্বীকৃতিও পেয়েছে ইউএস-বাংলা।

গতকাল রবিবার রাজধানীর ক্রাউন প্লাজা এয়ারপোর্টে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নাসের রহমান। তিনিসহ অন্য অতিথিরা ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস শফিকুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ অন্যরা।

ইউএস-বাংলা এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ বিষয়ে বলেন, ‘ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতি সকল ধরনের স্বীকৃতি যাত্রীদের আস্থার প্রতিদান। এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে ইউএস-বাংলা এয়ারলাইন্স উত্তরোত্তর আরো ভালো করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।’

উল্লেখ্য, ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০২৫, ২০২৪, ২০২৩, ২০২২ ও ২০১৫ সালেও এই ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ পুরস্কারে ভূষিত হয়েছে। 

বিডি-প্রতিদিন/এমই

বিষয় : টানা পাঁচবার বেস্ট ডমেস্টিক এয়ারলাইন পুরস্কার ইউএস-বাংলা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


টানা পাঁচবার ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ পুরস্কার পেল ইউএস-বাংলা

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

দেশের আকাশপথে চমৎকার সেবা ও স্থিতিশীলতা বজায় রেখে টানা পঞ্চমবারের মতো ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। 

ভ্রমণবিষয়ক পাক্ষিক ‘দি বাংলাদেশ মনিটর’-এর আয়োজনে বর্ষসেরা অভ্যন্তরীণ বিমানসংস্থার পাশাপাশি একাধিক ক্যাটাগরিতে গোল্ড ও সিলভার সম্মাননা লাভ করেছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, বেস্ট শর্ট হোল এয়ারলাইন, বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক), পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ, আউটস্ট্যান্ডিং কমিউনিটি সার্ভিস, বেস্ট রিজিওনাল এয়ারলাইন, বেস্ট ইমপ্রুভ্ড এয়ারলাইন্সের স্বীকৃতিও পেয়েছে ইউএস-বাংলা।

গতকাল রবিবার রাজধানীর ক্রাউন প্লাজা এয়ারপোর্টে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নাসের রহমান। তিনিসহ অন্য অতিথিরা ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস শফিকুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ অন্যরা।

ইউএস-বাংলা এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ বিষয়ে বলেন, ‘ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতি সকল ধরনের স্বীকৃতি যাত্রীদের আস্থার প্রতিদান। এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে ইউএস-বাংলা এয়ারলাইন্স উত্তরোত্তর আরো ভালো করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।’

উল্লেখ্য, ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০২৫, ২০২৪, ২০২৩, ২০২২ ও ২০১৫ সালেও এই ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ পুরস্কারে ভূষিত হয়েছে। 

বিডি-প্রতিদিন/এমই


দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত