ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

নয়াপাড়া ক্যাম্পে বসতঘরে মিলল ২ পিস্তল, আটক নেই কেউ

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে একটি বসতঘরে অভিযান চালিয়ে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে এপিবিএন পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী। তবে অভিযানের সময় কাউকে আটক করা যায়নি।

রোববার (৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে ক্যাম্পের এইচ ব্লকে কথিত ডাকাত সানাউল্লাহর বসতঘরে এ অভিযান চালানো হয়।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বসতঘরটিতে তল্লাশি চালানো হয়। এ সময় নম্বরবিহীন দুটি ৭.৬৫ বোরের পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, তিন রাউন্ড পিস্তলের গুলি ও এক রাউন্ড একনলা বন্দুকের গুলি পাওয়া যায়।

এ ছাড়া স্টিলের চাকু, লোহার দা, হেক্সো ব্লেড, খালি সিম কার্ডের কাভার, বিভিন্ন পরিচয়পত্রের ফটোকপি, রোহিঙ্গা শরণার্থী কার্ড ও পুরোনো বুট উদ্ধার করা হয়েছে।

ক্যাম্পে অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উদ্ধার করা আলামত আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

নয়াপাড়া ক্যাম্পে বসতঘরে মিলল ২ পিস্তল, আটক নেই কেউ

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে একটি বসতঘরে অভিযান চালিয়ে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে এপিবিএন পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী। তবে অভিযানের সময় কাউকে আটক করা যায়নি।

রোববার (৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে ক্যাম্পের এইচ ব্লকে কথিত ডাকাত সানাউল্লাহর বসতঘরে এ অভিযান চালানো হয়।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বসতঘরটিতে তল্লাশি চালানো হয়। এ সময় নম্বরবিহীন দুটি ৭.৬৫ বোরের পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, তিন রাউন্ড পিস্তলের গুলি ও এক রাউন্ড একনলা বন্দুকের গুলি পাওয়া যায়।

এ ছাড়া স্টিলের চাকু, লোহার দা, হেক্সো ব্লেড, খালি সিম কার্ডের কাভার, বিভিন্ন পরিচয়পত্রের ফটোকপি, রোহিঙ্গা শরণার্থী কার্ড ও পুরোনো বুট উদ্ধার করা হয়েছে।

ক্যাম্পে অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উদ্ধার করা আলামত আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত