ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

কে-৯ ডগ মেঘলার সহায়তায় টেকনাফে ৫৮ লিটার চোলাই মদ উদ্ধার

মাদক শনাক্তে প্রশিক্ষিত কে-৯ ডগ ‘মেঘলা’র সহায়তায় কক্সবাজারের টেকনাফে ৫৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। পাশাপাশি মাদক বহনে ব্যবহৃত দুটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

৭ নভেম্বর সন্ধ্যায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন দমদমিয়া চেকপোস্টে তিনটি পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৫০ মিনিট থেকে ৭টা ২০ মিনিট পর্যন্ত লেদা ও কক্সবাজার থেকে টেকনাফগামী যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় একটি যাত্রীবাহী বাস ও দুটি সিএনজিচালিত অটোরিকশায় মাদকের উপস্থিতি শনাক্তের সংকেত দেয় কে-৯ ডগ ‘মেঘলা’। পরে যানবাহনগুলো তল্লাশি করে বিশেষভাবে লুকিয়ে রাখা ৫৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আবুল বশর (৪৪), কালাম হোসেন (৪২), আব্দুস শুকুর (৫৫) ও ফয়সাল (২০) নামের চারজনকে আটক করা হয়েছে। তাঁদের সবার বাড়ি টেকনাফ উপজেলায়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদক পাচার ঠেকাতে আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষিত কে-৯ ডগ, গোয়েন্দা নজরদারি ও নিয়মিত তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হবে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের এবং জব্দ করা মাদকদ্রব্য ও যানবাহন টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

কে-৯ ডগ মেঘলার সহায়তায় টেকনাফে ৫৮ লিটার চোলাই মদ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

মাদক শনাক্তে প্রশিক্ষিত কে-৯ ডগ ‘মেঘলা’র সহায়তায় কক্সবাজারের টেকনাফে ৫৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। পাশাপাশি মাদক বহনে ব্যবহৃত দুটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

৭ নভেম্বর সন্ধ্যায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন দমদমিয়া চেকপোস্টে তিনটি পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৫০ মিনিট থেকে ৭টা ২০ মিনিট পর্যন্ত লেদা ও কক্সবাজার থেকে টেকনাফগামী যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় একটি যাত্রীবাহী বাস ও দুটি সিএনজিচালিত অটোরিকশায় মাদকের উপস্থিতি শনাক্তের সংকেত দেয় কে-৯ ডগ ‘মেঘলা’। পরে যানবাহনগুলো তল্লাশি করে বিশেষভাবে লুকিয়ে রাখা ৫৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আবুল বশর (৪৪), কালাম হোসেন (৪২), আব্দুস শুকুর (৫৫) ও ফয়সাল (২০) নামের চারজনকে আটক করা হয়েছে। তাঁদের সবার বাড়ি টেকনাফ উপজেলায়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদক পাচার ঠেকাতে আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষিত কে-৯ ডগ, গোয়েন্দা নজরদারি ও নিয়মিত তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হবে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের এবং জব্দ করা মাদকদ্রব্য ও যানবাহন টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত