ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

টেকনাফে মালয়েশিয়ায় পাচারের প্রাক্কালে ৯ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রাক্কালে ৯ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ লম্বরীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়। এ সময় মানব পাচারচক্রের সদস্যরা নৌকায় করে সমুদ্রে পালিয়ে যায়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টার দিকে দক্ষিণ লম্বরীঘাট এলাকায় কয়েকজনকে জোরপূর্বক মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসার তথ্য পায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। পরে ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় বিকেল সাড়ে ৫টার দিকে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান নেয়।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টহল দল ঘটনাস্থলে ২০ থেকে ২৫ জনকে অবস্থান করতে দেখে। এ সময় সমুদ্র থেকে একটি সন্দেহজনক নৌকা ঘাটের দিকে আসতে দেখে সেটিকে ধাওয়া করে বিজিবি। একপর্যায়ে মানব পাচারচক্রের ১০ থেকে ১৫ জন সদস্য নৌকায় উঠে সমুদ্রের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৯ জনকে উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা তাঁদের জোরপূর্বক মানব পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় নিয়ে আসার কথা জানিয়েছেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং কক্সবাজারের বিভিন্ন এলাকার বাসিন্দা রয়েছেন।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

টেকনাফে মালয়েশিয়ায় পাচারের প্রাক্কালে ৯ জন উদ্ধার

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রাক্কালে ৯ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ লম্বরীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়। এ সময় মানব পাচারচক্রের সদস্যরা নৌকায় করে সমুদ্রে পালিয়ে যায়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টার দিকে দক্ষিণ লম্বরীঘাট এলাকায় কয়েকজনকে জোরপূর্বক মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসার তথ্য পায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। পরে ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় বিকেল সাড়ে ৫টার দিকে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান নেয়।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টহল দল ঘটনাস্থলে ২০ থেকে ২৫ জনকে অবস্থান করতে দেখে। এ সময় সমুদ্র থেকে একটি সন্দেহজনক নৌকা ঘাটের দিকে আসতে দেখে সেটিকে ধাওয়া করে বিজিবি। একপর্যায়ে মানব পাচারচক্রের ১০ থেকে ১৫ জন সদস্য নৌকায় উঠে সমুদ্রের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৯ জনকে উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা তাঁদের জোরপূর্বক মানব পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় নিয়ে আসার কথা জানিয়েছেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং কক্সবাজারের বিভিন্ন এলাকার বাসিন্দা রয়েছেন।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত