ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

টেকনাফে ১১ লাখ ইয়াবা ও পাঁচ রামদা জব্দ, আটক ২

কক্সবাজারের টেকনাফে ১১ লাখ পিস ইয়াবা ও দেশীয় তৈরি পাঁচটি বড় রামদাসহ দুজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজারের আঠারো ঘরপাড়া এলাকায় সীমান্তসংলগ্ন একটি ধানখেতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন হ্নীলা ইউনিয়নের নাইখংখালী এলাকার মো. আবছার উদ্দীন (১৯) এবং মৌলভী বাজার এলাকার মো. আদিল (২৬)।

এসআরবি-১৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার সোহেল রানার নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় ঘটনাস্থলে সন্দেহভাজন ৯ থেকে ১০ জনের উপস্থিতি ছিল। তাঁদের মধ্যে দুজনকে আটক করা গেলেও অন্যরা পালিয়ে যান।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে ১১ লাখ পিস ইয়াবা ও পাঁচটি দেশীয় তৈরি বড় রামদা উদ্ধার করা হয়।

এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ.ম. ফারুক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

টেকনাফে ১১ লাখ ইয়াবা ও পাঁচ রামদা জব্দ, আটক ২

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফে ১১ লাখ পিস ইয়াবা ও দেশীয় তৈরি পাঁচটি বড় রামদাসহ দুজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজারের আঠারো ঘরপাড়া এলাকায় সীমান্তসংলগ্ন একটি ধানখেতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন হ্নীলা ইউনিয়নের নাইখংখালী এলাকার মো. আবছার উদ্দীন (১৯) এবং মৌলভী বাজার এলাকার মো. আদিল (২৬)।

এসআরবি-১৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার সোহেল রানার নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় ঘটনাস্থলে সন্দেহভাজন ৯ থেকে ১০ জনের উপস্থিতি ছিল। তাঁদের মধ্যে দুজনকে আটক করা গেলেও অন্যরা পালিয়ে যান।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে ১১ লাখ পিস ইয়াবা ও পাঁচটি দেশীয় তৈরি বড় রামদা উদ্ধার করা হয়।

এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ.ম. ফারুক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত