ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

ক্যাম্প-২৪ এলাকায় অবৈধ প্রবেশ, রোহিঙ্গা যুবকের এক মাসের কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফে ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবৈধভাবে প্রবেশের দায়ে নাজমুল হাসান (১৯) নামে এক রোহিঙ্গা যুবককে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২৪ নম্বর ক্যাম্পের ক্যাম্প-ইনচার্জ (সিআইসি) খানজাদা শাহরিয়ার বিন মান্নানের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তাঁকে এ দণ্ড দেন।

এপিবিএন সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের এ/০২ ব্লকে অপহরণকারী চক্রের সদস্য সন্দেহে স্থানীয় রোহিঙ্গারা নাজমুল হাসানকে আটক করে রাখেন। খবর পেয়ে লেদা এপিবিএন ক্যাম্পের দিবাকালীন টহল দল ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।

জিজ্ঞাসাবাদে নাজমুল নিজেকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫-এর এ/০২ ব্লকের বাসিন্দা বলে পরিচয় দেন। অন্য ক্যাম্পের বাসিন্দা হয়েও ২৪ নম্বর ক্যাম্প এলাকায় অবস্থানের কারণ জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। স্থানীয় রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদেও তাঁর বিষয়ে সন্তোষজনক তথ্য পাওয়া যায়নি।

পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত নাজমুল হাসানের পিতা মৃত নুর হোসেন। তাঁর এফসিএন নম্বর ১৮২২৫৫। তিনি কুতুপালং ক্যাম্প-৫-এর এ/০২ ব্লকের ৩২ নম্বর কক্ষে বসবাস করেন।

এ ঘটনায় ২৪ নম্বর লেদা এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) লিপিবদ্ধ করা হয়েছে। পরে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ক্যাম্প-২৪ এলাকায় অবৈধ প্রবেশ, রোহিঙ্গা যুবকের এক মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফে ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবৈধভাবে প্রবেশের দায়ে নাজমুল হাসান (১৯) নামে এক রোহিঙ্গা যুবককে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২৪ নম্বর ক্যাম্পের ক্যাম্প-ইনচার্জ (সিআইসি) খানজাদা শাহরিয়ার বিন মান্নানের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তাঁকে এ দণ্ড দেন।

এপিবিএন সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের এ/০২ ব্লকে অপহরণকারী চক্রের সদস্য সন্দেহে স্থানীয় রোহিঙ্গারা নাজমুল হাসানকে আটক করে রাখেন। খবর পেয়ে লেদা এপিবিএন ক্যাম্পের দিবাকালীন টহল দল ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।

জিজ্ঞাসাবাদে নাজমুল নিজেকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫-এর এ/০২ ব্লকের বাসিন্দা বলে পরিচয় দেন। অন্য ক্যাম্পের বাসিন্দা হয়েও ২৪ নম্বর ক্যাম্প এলাকায় অবস্থানের কারণ জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। স্থানীয় রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদেও তাঁর বিষয়ে সন্তোষজনক তথ্য পাওয়া যায়নি।

পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত নাজমুল হাসানের পিতা মৃত নুর হোসেন। তাঁর এফসিএন নম্বর ১৮২২৫৫। তিনি কুতুপালং ক্যাম্প-৫-এর এ/০২ ব্লকের ৩২ নম্বর কক্ষে বসবাস করেন।

এ ঘটনায় ২৪ নম্বর লেদা এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) লিপিবদ্ধ করা হয়েছে। পরে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত