ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

কর্ণফুলী চ্যানেলে কোস্ট গার্ডের অভিযান, সিমেন্টসহ আটক ৪

চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে চট্টগ্রামের পতেঙ্গায় ৪০ টন সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোট জব্দ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল সন্দেহজনক কার্গো বোটটিতে তল্লাশি চালায়। তল্লাশিতে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৪০ হাজার কেজি সিমেন্ট পাওয়া যায়। উদ্ধার করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা।

তিনি আরও জানান, জব্দ করা সিমেন্ট ও বোট এবং আটক চারজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

কর্ণফুলী চ্যানেলে কোস্ট গার্ডের অভিযান, সিমেন্টসহ আটক ৪

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে চট্টগ্রামের পতেঙ্গায় ৪০ টন সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোট জব্দ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল সন্দেহজনক কার্গো বোটটিতে তল্লাশি চালায়। তল্লাশিতে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৪০ হাজার কেজি সিমেন্ট পাওয়া যায়। উদ্ধার করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা।

তিনি আরও জানান, জব্দ করা সিমেন্ট ও বোট এবং আটক চারজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত