ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

৬৪বিজিবি,র সফল অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার পালংখালী বিওপির আওতাধীন ফারির বিলের মিজানের ঘের এলাকায় এ অভিযান চালানো হয়।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা যায়, শনিবার ভোর আনুমানিক ৬টা ৪০ মিনিটে বিজিবির বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় মিয়ানমার থেকে এক ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। সন্দেহ হলে টহল দল তাকে চ্যালেঞ্জ করে। এ সময় ওই ব্যক্তি পোটলাটি ফেলে পাশের একটি ঘেরে ঝাঁপ দিয়ে নিকটবর্তী গ্রামের দিকে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা পোটলাটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী চারটি প্যাকেটে আনুমানিক ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

পালিয়ে যাওয়া ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য ঘটনাস্থল ও পার্শ্ববর্তী এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও তাকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে দায়িত্ব পালন করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

৬৪বিজিবি,র সফল অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত