ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

বিজিবির উপস্থিতি টের পেয়ে নাফ নদী সাঁতরে মিয়ানমারে পালালেন সন্দেহভাজন

পালংখালী সীমান্তে ৮০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে পালংখালী সীমান্তের গুইজ্জা খাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ইয়াবা বহনকারী সন্দেহভাজন এক ব্যক্তি পোটলা ফেলে নাফ নদী সাঁতরে মিয়ানমারে পালিয়ে যান।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা যায়, সোমবার সকালে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করছিল। এ সময় মিয়ানমার থেকে এক ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাঁকে চ্যালেঞ্জ করলে তিনি পোটলাটি ফেলে নাফ নদীতে ঝাঁপ দেন। পরে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যান।

বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া পোটলার ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী আটটি প্যাকেট উদ্ধার করেন। এসব প্যাকেট থেকে আনুমানিক ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এ ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য ঘটনাস্থল ও আশপাশের এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও তাঁকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ইয়াবার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে মাদক পাচার ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পালংখালী সীমান্তে ৮০ হাজার ইয়াবা উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

কক্সবাজারের উখিয়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে পালংখালী সীমান্তের গুইজ্জা খাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ইয়াবা বহনকারী সন্দেহভাজন এক ব্যক্তি পোটলা ফেলে নাফ নদী সাঁতরে মিয়ানমারে পালিয়ে যান।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা যায়, সোমবার সকালে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করছিল। এ সময় মিয়ানমার থেকে এক ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাঁকে চ্যালেঞ্জ করলে তিনি পোটলাটি ফেলে নাফ নদীতে ঝাঁপ দেন। পরে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যান।

বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া পোটলার ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী আটটি প্যাকেট উদ্ধার করেন। এসব প্যাকেট থেকে আনুমানিক ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এ ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য ঘটনাস্থল ও আশপাশের এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও তাঁকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ইয়াবার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে মাদক পাচার ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত