গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৬-২০২৭ উপলক্ষে প্রচার-প্রচারণার জন্য লাগানো দপ্তর সম্পাদক পদপ্রার্থী মো. হাফিজুর রহমানের পোস্টার রাতের আঁধারে কে বা কারা ছিঁড়ে ফেলেছে বলে অভিযোগ উঠেছে।
মো. হাফিজুর রহমান দৈনিক সরজমিন বার্তার গাজীপুর জেলা প্রতিনিধি। নির্বাচনে দপ্তর সম্পাদক পদে প্রার্থী হিসেবে তিনি প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন।
নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন স্থানে প্রার্থীদের ব্যানার ও পোস্টার লাগানো হয়েছে। এরই মধ্যে হাফিজুর রহমানের পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হাফিজুর রহমান নির্বাচনী পরিবেশ বজায় রাখা এবং সব প্রার্থীর প্রচার-প্রচারণার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করা হচ্ছে।
মতামত