ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

যশোরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন

শারদীয় দূর্গা উৎসব।

যশোরের বিভিন্ন উপজেলায়  অত্যন্ত শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পূজার সব আনুষ্ঠানিকতা।

​বিসর্জনের পূর্বে মণ্ডপে মণ্ডপে ভক্তদের ধুনুচি নাচ, আনন্দ-উচ্ছ্বাস এবং নারীদের ঐতিহ্যবাহী 'সিঁদুর খেলা'য় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিভিন্ন ​উপজেলায় পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর যশোরের বিভিন্ন   উপজেলার বিভিন্ন ইউনিয়নে  এবং পৌরসভা এলাকার  পূজামণ্ডবে  দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।  উৎসবকে নিরাপদ ও আনন্দময় করে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন ছিল।

​পূজা সম্পন্ন হওয়া নিয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর  রশীদ জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবটি চৌগাছায় অত্যন্ত শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। প্রশাসনের সজাগ দৃষ্টি ও সার্বিক নিরাপত্তার কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

যশোরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

যশোরের বিভিন্ন উপজেলায়  অত্যন্ত শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পূজার সব আনুষ্ঠানিকতা।

​বিসর্জনের পূর্বে মণ্ডপে মণ্ডপে ভক্তদের ধুনুচি নাচ, আনন্দ-উচ্ছ্বাস এবং নারীদের ঐতিহ্যবাহী 'সিঁদুর খেলা'য় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিভিন্ন ​উপজেলায় পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর যশোরের বিভিন্ন   উপজেলার বিভিন্ন ইউনিয়নে  এবং পৌরসভা এলাকার  পূজামণ্ডবে  দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।  উৎসবকে নিরাপদ ও আনন্দময় করে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন ছিল।

​পূজা সম্পন্ন হওয়া নিয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর  রশীদ জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবটি চৌগাছায় অত্যন্ত শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। প্রশাসনের সজাগ দৃষ্টি ও সার্বিক নিরাপত্তার কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত