ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

প্রধান সড়কের পাশে দিন-রাত মাটি ভরাট, ফসলি জমি ধ্বংসের আশঙ্কা শব্দদূষণে অতিষ্ঠ এলাকাবাসী

ব্রাহ্মণপাড়ায় কৃষিজমি গিলে খাচ্ছে অবৈধ ড্রেজার, নীরব প্রশাসন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ফসলি জমি, জলাশয়, পুকুর ও ডোবা—কোনোটিই যেন রেহাই পাচ্ছে না মাটি উত্তোলনকারী চক্রের হাত থেকে। উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন ও জমি ভরাটের অভিযোগ উঠেছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সড়কের পাশে প্রকাশ্যে ড্রেজার মেশিন চালিয়ে মাটি ভরাটের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। এতে একদিকে যেমন কৃষিজমি হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে ড্রেজারের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছেন আশপাশের বাসিন্দারা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রধান সড়কগুলোর পাশেই ড্রেজার মেশিন ব্যবহার করে জমি ভরাটের কাজ চলছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। কৃষিনির্ভর এই দেশে আবাদি জমি রক্ষার ওপর গুরুত্ব দেওয়া হলেও ব্রাহ্মণপাড়ায় কৃষিজমি ভরাটের এমন চিত্র ভবিষ্যৎ খাদ্য উৎপাদন নিয়ে শঙ্কা তৈরি করছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ড্রেজারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা বলা হলেও বাস্তবে অবৈধ মাটি উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। মাসের পর মাস ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন ও জমি ভরাটের কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা।

সড়কের পাশে জমি ভরাট, বাড়ছে জনদুর্ভোগ

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিদলাই ইউনিয়নের ৮ নম্বর এলাকা থেকে মাটি এনে দীর্ঘভূমি-শিদলাই সড়কের পাশে ডগ্রাপাড়া এলাকায় জলিল আমিনের বাড়ির উত্তর পাশে জমি ভরাট করা হচ্ছে। এ কাজে মামুন নামে এক ড্রেজার ব্যবসায়ী জড়িত বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কল্পবাস গ্রামের এক বাসিন্দা বলেন, “আমাদের বাড়ির পাশেই ড্রেজার মেশিন চলে। দিন-রাত মেশিনের শব্দে আমরা অতিষ্ঠ। স্বাভাবিক জীবনযাপন করাও কঠিন হয়ে পড়েছে।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ড্রেজার ব্যবসায়ী মামুন বলেন, “অনেকের সঙ্গে কথা বলে মেশিন চালাই। অভিযোগ করলে অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করে সমাধান করব। তার পরও বাধা দিলে দেখা যাবে।”

মামুন শিদলাই ইউনিয়নের বালিনা খালপাড় এলাকার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে উপজেলার বড়ধুশিয়া নূর মসজিদের পাশে এবং বড়ধুশিয়া কলেজের দক্ষিণ পাশে দিন-রাত মাটি ভরাটের কাজ চলছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। গুরুত্বপূর্ণ সড়কের পাশে এভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে জমি ভরাটের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন এলাকাবাসী। তাঁদের প্রশ্ন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে এসব কার্যক্রম চলছে?

শতাধিক ড্রেজার চলার অভিযোগ, হুমকির মুখে কৃষিজমি

স্থানীয়দের দাবি, ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক অবৈধ ড্রেজার মেশিন চলছে। এসব মেশিনের মাধ্যমে মাটি উত্তোলন ও জমি ভরাটের কারণে উপজেলার বহু কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক পরিসংখ্যান পাওয়া যায়নি।

কৃষিপ্রধান ব্রাহ্মণপাড়ায় অনেক জমিতে বছরে তিনটি ফসল উৎপাদিত হয়। এসব জমি ভরাট হয়ে গেলে শুধু কৃষকের ব্যক্তিগত ক্ষতিই হবে না, দীর্ঘমেয়াদে স্থানীয় কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

স্থানীয় কৃষিসংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন, অবৈধ মাটি উত্তোলন ও জমি ভরাটের প্রবণতা নিয়ন্ত্রণ করা না গেলে আগামী দিনে উপজেলার আবাদি জমির পরিমাণ আরও কমে যেতে পারে। একই সঙ্গে জলাশয় ও প্রাকৃতিক পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

কৃষিজমি রক্ষায় কঠোর পদক্ষেপের দাবি

উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মতিন বলেন, “ব্রাহ্মণপাড়া উপজেলার অধিকাংশ জমিতে তিনটি ফসল হয়। কিন্তু বর্তমান সময়ে ড্রেজারের কারণে কৃষিজমি বিলীন হচ্ছে। সময় এসেছে এ এলাকার কৃষিজমি রক্ষার্থে ড্রেজারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার।”

কৃষির সঙ্গে জড়িত সাধারণ মানুষ অবৈধ ড্রেজার মেশিনের ব্যবহার বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের দাবি, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অবৈধ মাটি উত্তোলন ও কৃষিজমি ভরাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

একই সঙ্গে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা, ড্রেজার মেশিনের বৈধতা যাচাই, কৃষিজমি ও জলাশয় রক্ষা এবং রাতের বেলায় অবৈধ কার্যক্রম বন্ধে কার্যকর নজরদারি জোরদার করার দাবি জানিয়েছেন তাঁরা।

কৃষিজমি রক্ষা শুধু কৃষকের স্বার্থের বিষয় নয়; এটি দেশের খাদ্যনিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থের সঙ্গেও জড়িত। তাই ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের দৌরাত্ম্য বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণপাড়ায় কৃষিজমি গিলে খাচ্ছে অবৈধ ড্রেজার, নীরব প্রশাসন

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত