ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

আগুনের ধ্বংসস্তূপে সাইফের খোঁজ, নারীর আহাজারিতে ভারী পরিবেশ

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রিসোর্ট। চারদিকে ধ্বংসস্তূপ আর শোকের আবহ। এর মধ্যেই স্বজনের খোঁজে এক নারীর বুকফাটা আর্তনাদ—‘আমার সাইফকে আইন্না দাও!’ তাঁর এই আকুতি যেন ছুঁয়ে যাচ্ছে উপস্থিত সবার হৃদয়।

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই নারীর কান্নার ভিডিও। স্বজনকে ফিরে পাওয়ার আকুতি আর অসহায় আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

শনিবার (১৭ অক্টোবর) সকালে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। সর্বশেষ পাওয়া তথ্যে, এ ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর জানা গেছে। তবে আহাজারি করা ওই নারীর সঙ্গে সাইফের সম্পর্ক এবং সাইফের পরিণতি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

একটি আগুন শুধু স্থাপনা পুড়িয়ে দেয় না, মুহূর্তেই কেড়ে নিতে পারে একটি পরিবারের স্বপ্ন, সুখ, আশা ও বেঁচে থাকার অবলম্বন। স্বজনকে ফিরে পাওয়ার আকুতিতে ওই নারীর কান্না যেন প্রিয়জন হারানোর ভয়াবহ শঙ্কা আর অসহায়ত্বেরই প্রতিচ্ছবি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর এই আহাজারি মানুষের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে প্রিয়জনকে ফিরে পাওয়ার আকুতি যেন বারবার মনে করিয়ে দিচ্ছে—একটি দুর্ঘটনা মুহূর্তেই বদলে দিতে পারে অনেক মানুষের জীবন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

আগুনের ধ্বংসস্তূপে সাইফের খোঁজ, নারীর আহাজারিতে ভারী পরিবেশ

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রিসোর্ট। চারদিকে ধ্বংসস্তূপ আর শোকের আবহ। এর মধ্যেই স্বজনের খোঁজে এক নারীর বুকফাটা আর্তনাদ—‘আমার সাইফকে আইন্না দাও!’ তাঁর এই আকুতি যেন ছুঁয়ে যাচ্ছে উপস্থিত সবার হৃদয়।

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই নারীর কান্নার ভিডিও। স্বজনকে ফিরে পাওয়ার আকুতি আর অসহায় আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

শনিবার (১৭ অক্টোবর) সকালে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। সর্বশেষ পাওয়া তথ্যে, এ ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর জানা গেছে। তবে আহাজারি করা ওই নারীর সঙ্গে সাইফের সম্পর্ক এবং সাইফের পরিণতি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

একটি আগুন শুধু স্থাপনা পুড়িয়ে দেয় না, মুহূর্তেই কেড়ে নিতে পারে একটি পরিবারের স্বপ্ন, সুখ, আশা ও বেঁচে থাকার অবলম্বন। স্বজনকে ফিরে পাওয়ার আকুতিতে ওই নারীর কান্না যেন প্রিয়জন হারানোর ভয়াবহ শঙ্কা আর অসহায়ত্বেরই প্রতিচ্ছবি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর এই আহাজারি মানুষের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে প্রিয়জনকে ফিরে পাওয়ার আকুতি যেন বারবার মনে করিয়ে দিচ্ছে—একটি দুর্ঘটনা মুহূর্তেই বদলে দিতে পারে অনেক মানুষের জীবন।

দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত