ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

ইনানীর পাটুয়ারটেকে টুপটুপ রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে বিজিবি

কক্সবাজারের উখিয়া থানাধীন ইনানীর পাটুয়ারটেক এলাকায় অবস্থিত টুপটুপ রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশনায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিজিবির সদস্যরা। ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান আশিকের নেতৃত্বে দুই প্লাটুন বিজিবি সদস্য, ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে, অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বিজিবির সদস্যরা নিয়োজিত রয়েছেন।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ইনানীর পাটুয়ারটেকে টুপটুপ রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে বিজিবি

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

কক্সবাজারের উখিয়া থানাধীন ইনানীর পাটুয়ারটেক এলাকায় অবস্থিত টুপটুপ রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশনায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিজিবির সদস্যরা। ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান আশিকের নেতৃত্বে দুই প্লাটুন বিজিবি সদস্য, ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে, অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বিজিবির সদস্যরা নিয়োজিত রয়েছেন।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত