ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

ফুলগাজীতে আদালতের ওয়ারেন্টভুক্ত নারী আসামি গ্রেপ্তার

ফেনীর ফুলগাজীতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ইয়াসমিন আক্তার উপজেলার আমজাদহাট ইউনিয়নের তারাকুছা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ইয়াসমিন আক্তারের কাছে আমজাদহাটের ব্র্যাক ব্যাংকের ৬ লাখ ৪৩ হাজার ৩৭৫ টাকা পাওনা রয়েছে। ওই টাকা পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ইয়াসমিন আক্তারকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ফুলগাজীতে আদালতের ওয়ারেন্টভুক্ত নারী আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

ফেনীর ফুলগাজীতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ইয়াসমিন আক্তার উপজেলার আমজাদহাট ইউনিয়নের তারাকুছা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ইয়াসমিন আক্তারের কাছে আমজাদহাটের ব্র্যাক ব্যাংকের ৬ লাখ ৪৩ হাজার ৩৭৫ টাকা পাওনা রয়েছে। ওই টাকা পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ইয়াসমিন আক্তারকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত