ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

‎নাগেশ্বরীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা, ৮৭ মণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি

‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎ এ বছর উপজেলায় বেড়েছে পূজামণ্ডপের সংখ্যা। মোট ৮৭টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি।
‎
‎বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় নাগেশ্বরী উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
‎সভায় সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন। তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপে দিনে তিনজন এবং রাতে চারজন করে স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। পূজার ছয় দিন মণ্ডপগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
‎
‎ইউএনও আরও বলেন, কোনো দুষ্কৃতকারী যাতে পূজামণ্ডপে ভাঙচুর, বিশৃঙ্খলা কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবীদের সতর্ক থাকতে হবে। প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি যোগাযোগ নম্বরসংবলিত ব্যানার বা ফেস্টুন টাঙানোর পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর প্রদর্শনের ব্যবস্থা থাকবে।
‎সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক করে ইউএনও বলেন, অতীতে কোনো পূজামণ্ডপে ঘটে যাওয়া ভাঙচুর বা অন্য ঘটনার পুরোনো ভিডিও নতুন ঘটনার ভিডিও হিসেবে প্রচার করে আতঙ্ক সৃষ্টি কিংবা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হতে পারে। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো ভিডিও বা তথ্য বিশ্বাস ও প্রচার না করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
‎
‎সভায় পূজামণ্ডপ গুলোর বিদ্যুৎ সংযোগসহ অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা হয়। মণ্ডপ কর্তৃপক্ষকে তাদের সমস্যাগুলো প্রশাসনের কাছে তুলে ধরার আহ্বান জানানো হয়। সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
‎
‎সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সরকারি অধ্যাপক গোলাম রসুল রাজা ও সদস্য সচিব মোকলেছুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
‎
‎উপজেলা বিএনপি'র আহ্বায়ক গোলাম রসুল রাজা বলেন, প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবীদের পাশাপাশি নারী স্বেচ্ছাসেবীদেরও দায়িত্বে রাখা প্রয়োজন। বিএনপির পক্ষ থেকেও স্বেচ্ছাসেবী সহযোগিতা দেওয়ার কথা জানান তিনি। পূজামণ্ডপে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
‎
‎সভায় হিন্দু সম্প্রদায়ের নেতারা প্রশাসনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন। তারা শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন।
‎
‎বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বেরও প্রতীক। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সম্মিলিত সহযোগিতায় নাগেশ্বরীতে এবারের দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

‎নাগেশ্বরীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা, ৮৭ মণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত