রাজধানীতে নিয়মিত অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব ঘটনায় ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৬৭, ওয়ারীতে ৭৫, মতিঝিলে ৫৩, তেজগাঁওয়ে ৭৩, মিরপুরে ১০২, গুলশানে ৫২ এবং উত্তরা বিভাগে ৬৩ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) নয়জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে পুলিশ ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮টি ইয়াবা বড়ি, ২ দশমিক ৬ গ্রাম হেরোইন, দুটি ছুরি, একটি বাস, নয়টি মোবাইল ফোন, জাল রাজস্ব ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প এবং নগদ ১ লাখ ৫৬ হাজার ৩২ টাকা উদ্ধার করেছে।
এ ছাড়া ভেজাল ওষুধ ও প্রসাধনীও জব্দ করা হয়েছে। এর মধ্যে সিরাপ, ক্যাপসুল, ফেসওয়াশ, শ্যাম্পু, সাদা পাউডারসহ বিভিন্ন সামগ্রী এবং এসব তৈরির সরঞ্জাম রয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত নিয়মিত অপরাধবিরোধী অভিযানে এসব গ্রেপ্তার ও উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত