ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

সুন্নী ও তরিকতপন্থী পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে গাজীপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

​মাজার হামলাকারীদের সকল চক্রান্ত রুখে দাঁড়াতে ঐক্যবদ্ধ সুফিসাধকদের বিকল্প নেই—সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ মাইজভাণ্ডারী।

​গাজীপুর জেলা ও মহানগরের সকল সুন্নী ও তরিকতপন্থী পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এক সুধী ও পবিত্র পরিবেশে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৭ অক্টোবর) গাজীপুর কেন্দ্রীয় খানকাহ শরীফে (বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ২ নম্বর গেট সংলগ্ন উত্তর পাশে) আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া গাজীপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।  

​মতবিনিময় সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), নবী বংশের ৩১তম নূরানী আওলাদ শাহ সূফী সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী (মদ্দাজিল্লুহুল আলী)।  

​প্রধান মেহমানের বক্তব্যে সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল মাইজভান্ডারী বলেন,

​"মাজারে হামলা ও ভাঙচুর চালিয়ে ইসলাম ও সূফী ভাবধারার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা চলছে।

গত ২০২৪ সালের পর থেকে যে সমস্ত উগ্রবাদী তথাকথিত তৌহিদী জনতা নাম দিয়ে অলি আউলিয়া গনের পবিত্র মাজার, ইসলামী সুফি তাসাউফপন্থীদের খানকা, মসজিদ, মাদ্রাসা মব সৃষ্টি করে ভাঙচুর, লুটপাট, কোরআন-হাদিস সহ বিভিন্ন ধর্মীয় কিতাবপত্র জ্বালাও-পোড়াও এর সাথে সম্পৃক্ত, তাদের সকলের গ্রেফতার ও আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং এ সমস্ত ভাঙচুর হওয়া স্থাপনার ক্ষতিপূরণসহ পুনঃনির্মাণের জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। এসব দেশবিরোধী ও ধর্মবিরোধী ষড়যন্ত্রের হাত থেকে আমাদের ঈমানী ও সামাজিক ঐতিহ্য রক্ষা করতে হলে গাজীপুরসহ সারাদেশের সকল দরবার শরীফ ও পীর-মাশায়েখদের এক মঞ্চে দাঁড়াতে হবে। বর্তমানে নিজেদের অস্তিত্ব রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যের কোনো বিকল্প নেই।"

— আওলাদে রাসুল (সা.) শাহ সূফী সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী (ম.জি.আ)  

​"বর্তমান সময়ে ইসলামি মূল্যবোধ রক্ষা, সুফিবাদী ভাবধারা প্রসার এবং সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করতে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ও পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। শান্তিময় সমাজ গঠনে গাউসুল আজম মাইজভান্ডারীর প্রেম ও মানবতার শিক্ষা ছড়িয়ে দিতে হবে।"  

​অনুষ্ঠানে গাজীপুর জেলা ও মহানগরের আওতাধীন বিভিন্ন দরবার শরীফের সম্মানিত পীর-মাশায়েখ, সুফি সাধক, আলেম-ওলামা এবং আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার আশেকান ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।  

​উপস্থিত সম্মানিত পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরামগণ:

১. শাহসূফী সায়্যিদ আলম নুরী সুরেশ্বরী (সুরেশ্বরী দরবার শরীফ)

২. শাহ সূফী সৈয়দ রওশন আলী রেজবী (বৈরাবরী দরবার শরীফ)

৩. শাহ সূফী আকবর বরকত হায়দারী (পাগলা শাহী দরবার শরীফ)

৪. মাওলানা আবদুল আউয়াল আল-কাদরী

৫. মাওলানা হোসাইন আফজাল রিয়াদ (আমজাদিয়া দরবার শরীফ)

৬. মাওলানা আব্দুল হাকিম জেহাদী

৭. মুফতী রফিকুল আযম আশরাফী (শাহে মদিনা দরবার শরীফ)

৮. আলহাজ্ব আব্দুল করিম আল-কাদরী (আব্বাসিয়া দরবার শরীফ)

৯. মুফতি সিদ্দিকুর রহমান আল-কাদরী (ছাইলকের দরবার/ গাউসে আযম দরবার শরীফ)

১০. শাহ সূফী মেহেদী হাসান নূরী (ছোট দেওড়া চিশতিয়া দরবার)

১১. শাহ সূফী মান্নান আল-কাদরী (খব্-মিলমুন দরবার শরীফ)

১২. মুফতি ফজলুল হক গাজীপুরী (জৈনা বাজার)

১৩. শাহ সূফী মাঈনুদ্দিন চিশতি নিজামী (করইতলী বিশ্ব মাকাম দরবার শরীফ)

১৪. শাহ আশরাফ চিশতি (নলজানী)

১৫. শাহ মোঃ নাছির উদ্দিন (হায়দারী দরবার)

১৬. শাহ মোঃ হিসেল সরকার (বক্তারপুর, কালিগঞ্জ)

১৭. শাহ মোঃ বাদল মিয়া আল-মাইজভান্ডারী (মাদলাপুরী দরবার)

১৮. মোহাম্মদ আলাউদ্দিন (আমবাগ, কুনাবাড়ী)

১৯. মোশারফ সিরাজী (বরমী, শ্রীপুর)

২০. বুরহান মোহাম্মদ রানা  

​উপস্থিত পীর-মাশায়েখগণ ঐক্যবদ্ধ হয়ে ইসলাম ও সুফিসাধনার প্রসারে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।  

​সভা শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সূফীজ প্রেসিডেন্ট বিশ্বব্যাপী সফল ইসলাম প্রচারক শাহসূফী ডক্টর সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী (ম.জি.আ)।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সুন্নী ও তরিকতপন্থী পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে গাজীপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত