ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

পূবাইলে রাতের অভিযানে চাপাতি-ছুরিসহ ৩ যুবক গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর পূবাইলে দুটি ধারালো চাপাতি ও একটি দেশীয় ছুরিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পূবাইল থানা-পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁরা ওই এলাকায় অবস্থান করছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পূবাইলের খিলগাঁও পশ্চিমপাড়া এলাকার মোশারফ সরকারের ছেলে রাব্বি সরকার (২৭), বসুগাঁও এলাকার সুরুজ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২৮) এবং কামারগাঁও এলাকার মৃত সৈয়দ আহমেদ সরকারের ছেলে লিমন সরকার (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে এসআই মো. বদরুল মিল্লাতের নেতৃত্বে পূবাইল থানা-পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে পূবাইল কলেজগেট থেকে খিলগাঁওগামী সড়কের মকবুল মার্কেটসংলগ্ন এলাকা থেকে ওই তিন যুবককে আটক করা হয়।

পরে তাঁদের দেহ তল্লাশি করে রাব্বি সরকারের কাছ থেকে একটি ধারালো দেশীয় ছুরি এবং ফয়সাল ও লিমন সরকারের কাছ থেকে দুটি ধারালো চাপাতি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, উদ্ধার করা অস্ত্রগুলো বুধবার (৭ অক্টোবর) রাত ৩টা ৪০ মিনিটে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে পূবাইল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পূবাইলে রাতের অভিযানে চাপাতি-ছুরিসহ ৩ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুর মহানগরীর পূবাইলে দুটি ধারালো চাপাতি ও একটি দেশীয় ছুরিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পূবাইল থানা-পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁরা ওই এলাকায় অবস্থান করছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পূবাইলের খিলগাঁও পশ্চিমপাড়া এলাকার মোশারফ সরকারের ছেলে রাব্বি সরকার (২৭), বসুগাঁও এলাকার সুরুজ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২৮) এবং কামারগাঁও এলাকার মৃত সৈয়দ আহমেদ সরকারের ছেলে লিমন সরকার (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে এসআই মো. বদরুল মিল্লাতের নেতৃত্বে পূবাইল থানা-পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে পূবাইল কলেজগেট থেকে খিলগাঁওগামী সড়কের মকবুল মার্কেটসংলগ্ন এলাকা থেকে ওই তিন যুবককে আটক করা হয়।

পরে তাঁদের দেহ তল্লাশি করে রাব্বি সরকারের কাছ থেকে একটি ধারালো দেশীয় ছুরি এবং ফয়সাল ও লিমন সরকারের কাছ থেকে দুটি ধারালো চাপাতি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, উদ্ধার করা অস্ত্রগুলো বুধবার (৭ অক্টোবর) রাত ৩টা ৪০ মিনিটে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে পূবাইল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত