যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৬ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন হিজলী, বেনাপোল আইসিপি ও বেনাপোল বিওপির টহলদল সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ৪৮ বোতল WINCEREX সিরাপ, ৮৮টি শাড়ি, ১টি থ্রি-পিস, ৮টি কম্বল, ২ প্যাকেট ফুচকা, ১ কেজি কিসমিস, ৮৮টি কলম, ১৯০টি চকলেট, ১৮৭ পিস ওষুধ এবং ১৫৪টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়।
আটক করা মালামালের আনুমানিক মূল্য ১০ লাখ ২ হাজার ৯৬০ টাকা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
মতামত