নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে এসআরবি-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল। তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজন পালিয়ে যায়।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার কাঁচপুর খালপাড়ের চেঙ্গাইন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একটি ঝোপের আড়াল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসআরবি-১১ জানায়, মাদকের ভয়াল বিস্তার রোধ এবং যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।
উদ্ধার করা গাঁজা সোনারগাঁ থানায় জিডিমূলে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মতামত