ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

পূবাইলে প্লাস্টিক গোডাউনে আগুন, বন্ধ টঙ্গী-ঘোড়াশাল সড়ক

গাজীপুর মহানগরীর পূবাইলে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কসংলগ্ন একটি প্লাস্টিকের ভাঙারি গোডাউন ও ববিন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিরাপত্তার স্বার্থে সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে সড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী ও পরিবহন চালক।

রোববার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পূবাইলের মাজুখান (অঞ্চল-২) এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টায় আগুনের বিস্তার ঠেকানো সম্ভব হয়েছে। বর্তমানে আগুন পুরোপুরি নির্বাপণের শেষ পর্যায়ে রয়েছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের পর থেকে কারখানার মালিকপক্ষের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

এদিকে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যানজট নিয়ন্ত্রণে পূবাইল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে কাজ করছে। পূবাইল থানার সেকেন্ড অফিসার এসআই কাউসার মাহমুদ বলেন, ফায়ার সার্ভিসের কাজ শেষ হওয়ার পর সড়ক পরিষ্কার করে দ্রুত যানবাহন চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে থাকা প্লাস্টিকের গোডাউন থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ববিন তৈরির কারখানায় ছড়িয়ে পড়ে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা অসাবধানতাবশত ফেলে দেওয়া সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

অগ্নিকাণ্ডের কারণে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে কর্মস্থল ও গন্তব্যে যেতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পূবাইলে প্লাস্টিক গোডাউনে আগুন, বন্ধ টঙ্গী-ঘোড়াশাল সড়ক

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত