ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

নারায়ণগঞ্জে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর থানার গোকুলদাসবাগ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, নারায়ণগঞ্জ। শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টা ৩৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নেত্রকোনার মদন থানার কাইটাল এলাকার মৃত মহিম উদ্দিনের ছেলে কামরুল হাসান (২৯) এবং নারায়ণগঞ্জের বন্দর থানার গোকুলদাসেরবাগ এলাকার মো. মিজানুর রহমান (২৭)।

এসআরবি-১১ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গোকুলদাসবাগ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানকারী দলের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এসআরবি-১১ জানায়, মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে মাদকের ভয়াল প্রভাব থেকে রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দর থানার গোকুলদাসবাগ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, নারায়ণগঞ্জ। শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টা ৩৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নেত্রকোনার মদন থানার কাইটাল এলাকার মৃত মহিম উদ্দিনের ছেলে কামরুল হাসান (২৯) এবং নারায়ণগঞ্জের বন্দর থানার গোকুলদাসেরবাগ এলাকার মো. মিজানুর রহমান (২৭)।

এসআরবি-১১ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গোকুলদাসবাগ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানকারী দলের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এসআরবি-১১ জানায়, মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে মাদকের ভয়াল প্রভাব থেকে রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত