ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

টাঙ্গাইলে ট্রাক থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা, চালককে কুপিয়ে হত্যা


প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

টাঙ্গাইলে ট্রাক থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা, চালককে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. রাজিব হোসেন নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার এলেঙ্গা এলাকার শাপলা স্টিল ওয়ার্কশপের পাশে এ ঘটনা ঘটে।

নিহত রাজিব হোসেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাসিন্দা। তিনি কুড়িগ্রাম থেকে বালুবোঝাই ট্রাক নিয়ে টঙ্গীর উদ্দেশ্যে যাচ্ছিলেন।

পুলিশ জানায়, শাপলা স্টিল ওয়ার্কশপের পাশে ট্রাক থামিয়ে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে নামেন রাজিব। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের থানায় রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


টাঙ্গাইলে ট্রাক থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা, চালককে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. রাজিব হোসেন নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার এলেঙ্গা এলাকার শাপলা স্টিল ওয়ার্কশপের পাশে এ ঘটনা ঘটে।

নিহত রাজিব হোসেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাসিন্দা। তিনি কুড়িগ্রাম থেকে বালুবোঝাই ট্রাক নিয়ে টঙ্গীর উদ্দেশ্যে যাচ্ছিলেন।

পুলিশ জানায়, শাপলা স্টিল ওয়ার্কশপের পাশে ট্রাক থামিয়ে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে নামেন রাজিব। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের থানায় রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত