ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

বেলাবোতে পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার

নরসিংদীর বেলাবোতে পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেছে বেলাবো থানা পুলিশ। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেলাবো থানার এসআই (নিরস্ত্র) মো. ফজলুল হক সঙ্গীয় ফোর্সসহ কিলো-৬ ডিউটি করার সময় উপজেলার দেওয়ানেরচর এলাকায় অভিযান চালান।

এ সময় দেওয়ানেরচর সাকিনস্থ জনৈক আনোয়ার হোসেন (৩৫), পিতা-মৃত আব্দুল হাসিমের বসতবাড়ির সংলগ্ন পারিবারিক কবরস্থানের ঝোপঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তা দুটির ভেতর থেকে মোট ২০ কেজি গাঁজা পাওয়া যায়।

 বেলাবো থানার অফিসার ইনচার্জ এস এম আমানুল্লাহ জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বেলাবোতে পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

নরসিংদীর বেলাবোতে পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেছে বেলাবো থানা পুলিশ। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেলাবো থানার এসআই (নিরস্ত্র) মো. ফজলুল হক সঙ্গীয় ফোর্সসহ কিলো-৬ ডিউটি করার সময় উপজেলার দেওয়ানেরচর এলাকায় অভিযান চালান।

এ সময় দেওয়ানেরচর সাকিনস্থ জনৈক আনোয়ার হোসেন (৩৫), পিতা-মৃত আব্দুল হাসিমের বসতবাড়ির সংলগ্ন পারিবারিক কবরস্থানের ঝোপঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তা দুটির ভেতর থেকে মোট ২০ কেজি গাঁজা পাওয়া যায়।

 বেলাবো থানার অফিসার ইনচার্জ এস এম আমানুল্লাহ জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত