ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

হাটুভাঙ্গা টুল ইজারাদারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

‎টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাটুভাঙ্গা এলাকায় টুল ইজারাদারের বিরুদ্ধে শ্রমিকদের হয়রানি, নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত টুল আদায় এবং শ্রমিক ও মালিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগ তুলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎

‎বৃহস্পতিবার (১ অক্টোবর) হাটুভাঙ্গা এলাকায় স্থানীয় এলাকাবাসী, শ্রমিক ও ভুক্তভোগীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

‎

‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হাটুভাঙ্গা টুল ইজারাদারের লোকজন দীর্ঘদিন ধরে শ্রমিক ও পরিবহন মালিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। পাশাপাশি নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত টুল আদায়ের অভিযোগও করেন তারা। এতে শ্রমিক, পরিবহন মালিক ও সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে দাবি করেন বক্তারা।

‎

‎বক্তারা আরও বলেন, টুল আদায়ের নামে শ্রমিক ও মালিকদের ওপর কোনো ধরনের চাপ, হয়রানি কিংবা নির্যাতন মেনে নেওয়া হবে না। নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত টুল আদায় বন্ধের পাশাপাশি বর্তমান ইজারাদার পরিবর্তনের দাবি জানান তারা।

‎

‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, তাদের ন্যায্য দাবি নিয়ে কথা বলায় শ্রমিক ও মালিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে। এসব মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে শ্রমিক ও পরিবহন মালিকদের হয়রানি বন্ধের দাবি জানান তারা।

‎

‎মানববন্ধনে বক্তব্য রাখেন মির্জাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম খান। তিনি শ্রমিক ও সাধারণ মানুষের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

‎

‎এ সময় বক্তারা হাটুভাঙ্গা টুল আদায় ব্যবস্থার বিষয়ে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন, অতিরিক্ত টুল আদায় বন্ধ, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং বর্তমান ইজারাদার পরিবর্তনের দাবি জানান।

‎

‎মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী ও শ্রমিকরা বলেন, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

হাটুভাঙ্গা টুল ইজারাদারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত