ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

টুঙ্গিপাড়া সরকারি কলেজের নাম পাল্টে পূর্বের নামে ব্যানার টাঙাল ছাত্রলীগ


প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

টুঙ্গিপাড়া সরকারি কলেজের নাম পাল্টে পূর্বের নামে ব্যানার টাঙাল ছাত্রলীগ
টুঙ্গিপাড়া সরকারি কলেজের আগের নামের ব্যানার টাঙাল ছাত্রলীগ। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজে আগের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বুধবার বেলা ১১টার দিকে কলেজের বাইরের দেয়ালে ব্যানারটি টাঙানো হয়। এ সময় তাঁরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দাপ্তরিক কাজসহ বিভিন্ন ক্ষেত্রে আগের নাম ব্যবহারের অনুরোধ জানান।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেমাস রহমানের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী কলেজের অধ্যক্ষের কার্যালয়ে যান। তাঁরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে কথা বলেন।

এ সময় নেতা-কর্মীরা অধ্যক্ষকে বলেন, ‘টুঙ্গিপাড়া সরকারি কলেজ’ নামটি অবৈধ অন্তর্বর্তীকালীন (ইউনূস) সরকারের দেওয়া। ভবিষ্যতে কলেজের আগের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ ব্যবহারের জন্য অনুরোধ করছি।

টুঙ্গিপাড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ারা আক্তার বলেন, বেলা ১১টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজে এসে আগের নামের ব্যানার টাঙিয়ে দিয়েছেন। এ ছাড়া দাপ্তরিক সব কাজে আগের নাম ব্যবহার এবং যেসব স্থানে ‘টুঙ্গিপাড়া সরকারি কলেজ’ লেখা আছে, সেগুলো পরিবর্তন করতে বলেছেন। তবে তাঁরা কোনো ধরনের ভাঙচুর করেননি।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে কিছু জানায়নি। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুশলী ইউনিয়ন শাখার সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী নিলফা বয়রা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের ওপরের অংশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন।

বিষয় : জেলার খবর ঢাকা বিভাগ ছাত্রলীগ গোপালগঞ্জ টুঙ্গিপাড়া

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


টুঙ্গিপাড়া সরকারি কলেজের নাম পাল্টে পূর্বের নামে ব্যানার টাঙাল ছাত্রলীগ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজে আগের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বুধবার বেলা ১১টার দিকে কলেজের বাইরের দেয়ালে ব্যানারটি টাঙানো হয়। এ সময় তাঁরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দাপ্তরিক কাজসহ বিভিন্ন ক্ষেত্রে আগের নাম ব্যবহারের অনুরোধ জানান।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেমাস রহমানের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী কলেজের অধ্যক্ষের কার্যালয়ে যান। তাঁরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে কথা বলেন।

এ সময় নেতা-কর্মীরা অধ্যক্ষকে বলেন, ‘টুঙ্গিপাড়া সরকারি কলেজ’ নামটি অবৈধ অন্তর্বর্তীকালীন (ইউনূস) সরকারের দেওয়া। ভবিষ্যতে কলেজের আগের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ ব্যবহারের জন্য অনুরোধ করছি।

টুঙ্গিপাড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ারা আক্তার বলেন, বেলা ১১টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজে এসে আগের নামের ব্যানার টাঙিয়ে দিয়েছেন। এ ছাড়া দাপ্তরিক সব কাজে আগের নাম ব্যবহার এবং যেসব স্থানে ‘টুঙ্গিপাড়া সরকারি কলেজ’ লেখা আছে, সেগুলো পরিবর্তন করতে বলেছেন। তবে তাঁরা কোনো ধরনের ভাঙচুর করেননি।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে কিছু জানায়নি। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুশলী ইউনিয়ন শাখার সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী নিলফা বয়রা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের ওপরের অংশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন।


দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত