ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

হবিগঞ্জে মাহদীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে ‘নাটক’


প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হবিগঞ্জে মাহদীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে ‘নাটক’
মাহদী হাসান। ছবি: সংগৃহীত

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদি হাসানের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগকে ‘নাটক’ বলে মন্তব্য করেছে পুলিশ। পুলিশের দাবি, পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং তাঁর চাচার বাসার বিদ্যুতের মিটার পুড়ে গেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ করেন মাহদি হাসান।

ফেসবুক লাইভে মাহদি হাসান জানান, পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ তাঁদের ঘরের টিনের চালে ঢিলের মতো দুটি বস্তু এসে পড়ে। এরপরই সেখানে আগুন জ্বলে ওঠে। এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

লাইভে মাহদি হাসান বলেন, ‘আমরা ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমাদের ঘরের টিনের চালে দুটি ঢিল এসে পড়ল এবং আগুন জ্বলে উঠল। আমরা ধারণা করছি, পেট্রোল বোমা জাতীয় কিছু একটা আমাদের ঘরের চালে ছুড়ে মারা হয়েছে।’

এদিকে, মাহদি হাসানের ফেসবুক লাইভ দেখে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।

তিনি বলেন, ‘এটি মাহদি হাসানের নাটক। তাঁর ফেসবুক লাইভ দেখে আমি ঘটনাস্থলে গিয়ে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাইনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং তাঁর চাচার বাসার বিদ্যুতের মিটার পুড়ে গেছে।’

ওসি আরও বলেন, মূলত চাচার বাসায় আগুন দেখতে পেয়ে মাহদি হাসান নিজের বাসার জানালা খুলে ফেসবুক লাইভে আসেন এবং তাঁর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন।

বিষয় : পুলিশ হবিগঞ্জ অভিযোগ বোমা বোমা হামলা সিলেট বিভাগ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


হবিগঞ্জে মাহদীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে ‘নাটক’

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদি হাসানের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগকে ‘নাটক’ বলে মন্তব্য করেছে পুলিশ। পুলিশের দাবি, পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং তাঁর চাচার বাসার বিদ্যুতের মিটার পুড়ে গেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ করেন মাহদি হাসান।

ফেসবুক লাইভে মাহদি হাসান জানান, পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ তাঁদের ঘরের টিনের চালে ঢিলের মতো দুটি বস্তু এসে পড়ে। এরপরই সেখানে আগুন জ্বলে ওঠে। এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

লাইভে মাহদি হাসান বলেন, ‘আমরা ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমাদের ঘরের টিনের চালে দুটি ঢিল এসে পড়ল এবং আগুন জ্বলে উঠল। আমরা ধারণা করছি, পেট্রোল বোমা জাতীয় কিছু একটা আমাদের ঘরের চালে ছুড়ে মারা হয়েছে।’

এদিকে, মাহদি হাসানের ফেসবুক লাইভ দেখে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।

তিনি বলেন, ‘এটি মাহদি হাসানের নাটক। তাঁর ফেসবুক লাইভ দেখে আমি ঘটনাস্থলে গিয়ে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাইনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং তাঁর চাচার বাসার বিদ্যুতের মিটার পুড়ে গেছে।’

ওসি আরও বলেন, মূলত চাচার বাসায় আগুন দেখতে পেয়ে মাহদি হাসান নিজের বাসার জানালা খুলে ফেসবুক লাইভে আসেন এবং তাঁর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন।


দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত