ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

অনেক কষ্টে থাকলেও এখনো মানুষ তিন বেলা খেতে পারছে: সমাজকল্যাণমন্ত্রী


প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অনেক কষ্টে থাকলেও এখনো মানুষ তিন বেলা খেতে পারছে: সমাজকল্যাণমন্ত্রী
বেনুবন বৌদ্ধ বিহারে আদিবাসী বৌদ্ধ ধর্মীয় মহাসমাবেশে ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: আজকের পত্রিকা

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়ে গেছে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, বিপর্যস্ত অর্থনীতি নিয়েও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। নানা সংকটে অনেক কষ্টে থাকলেও এখনো মানুষ তিন বেলা খেতে পারছে।

আজ শুক্রবার দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার বেনুবন বৌদ্ধ বিহারে আয়োজিত আদিবাসী বৌদ্ধ ধর্মীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ওই সরকারের আমলে ব্যাপক লুটপাট হয়েছে। একপর্যায়ে ক্ষমতাচ্যুত হয়ে তাঁদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। তাঁরা দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। এমন পরিস্থিতিতে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমান দেশ পুনর্গঠনের দায়িত্ব নিয়েছেন। সরকার সে অনুযায়ী কাজ করে যাচ্ছে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, নানা সংকটের মধ্যেও বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার প্রভাব দেশের অর্থনীতিতেও পড়েছে। এ পরিস্থিতিতে মানুষ কষ্টে থাকলেও এখনো তিন বেলা খেতে পারছে। মানুষের কষ্ট লাঘবে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

সামাজিক ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘আমাদের ঐক্য অটুট রেখে সব ধরনের ষড়যন্ত্র ও উসকানি মোকাবিলা করতে হবে। যারা অন্যায় ও অপরাধ করেছেন, তাঁদের আইনের আওতায় আসতে হবে। এ দেশ আইনের শাসনে চলে। যে যতটুকু অন্যায় করবেন, তাঁকে ততটুকু শাস্তি ভোগ করতে হবে।’

সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেন, কোনো এলাকার উন্নয়ন করতে হলে সেখানে বসবাসকারী কোনো জনগোষ্ঠীকে বাদ দেওয়া যাবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, আদিবাসী, সাঁওতাল, চাকমা, মারমা, গারো, হাজংসহ সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে হবে। সবাইকে নিয়ে এগিয়ে গেলেই মিঠাপুকুরের সামগ্রিক উন্নয়ন সম্ভব। কোনো জনগোষ্ঠীকে বাদ দিয়ে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

বিষয় : বিএনপি আওয়ামী লীগ রংপুর বিভাগ মিঠাপুকুর সমাজকল্যাণ মন্ত্রণালয়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


অনেক কষ্টে থাকলেও এখনো মানুষ তিন বেলা খেতে পারছে: সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়ে গেছে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, বিপর্যস্ত অর্থনীতি নিয়েও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। নানা সংকটে অনেক কষ্টে থাকলেও এখনো মানুষ তিন বেলা খেতে পারছে।

আজ শুক্রবার দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার বেনুবন বৌদ্ধ বিহারে আয়োজিত আদিবাসী বৌদ্ধ ধর্মীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ওই সরকারের আমলে ব্যাপক লুটপাট হয়েছে। একপর্যায়ে ক্ষমতাচ্যুত হয়ে তাঁদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। তাঁরা দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। এমন পরিস্থিতিতে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমান দেশ পুনর্গঠনের দায়িত্ব নিয়েছেন। সরকার সে অনুযায়ী কাজ করে যাচ্ছে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, নানা সংকটের মধ্যেও বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার প্রভাব দেশের অর্থনীতিতেও পড়েছে। এ পরিস্থিতিতে মানুষ কষ্টে থাকলেও এখনো তিন বেলা খেতে পারছে। মানুষের কষ্ট লাঘবে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

সামাজিক ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘আমাদের ঐক্য অটুট রেখে সব ধরনের ষড়যন্ত্র ও উসকানি মোকাবিলা করতে হবে। যারা অন্যায় ও অপরাধ করেছেন, তাঁদের আইনের আওতায় আসতে হবে। এ দেশ আইনের শাসনে চলে। যে যতটুকু অন্যায় করবেন, তাঁকে ততটুকু শাস্তি ভোগ করতে হবে।’

সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেন, কোনো এলাকার উন্নয়ন করতে হলে সেখানে বসবাসকারী কোনো জনগোষ্ঠীকে বাদ দেওয়া যাবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, আদিবাসী, সাঁওতাল, চাকমা, মারমা, গারো, হাজংসহ সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে হবে। সবাইকে নিয়ে এগিয়ে গেলেই মিঠাপুকুরের সামগ্রিক উন্নয়ন সম্ভব। কোনো জনগোষ্ঠীকে বাদ দিয়ে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।


দৈনিক আগামীকাল

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত