ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

সৌদিতে সংগীত প্রতিযোগিতা স্থগিত করল রাশিয়া

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সৌদিতে সংগীত প্রতিযোগিতা স্থগিত করল রাশিয়া

রিয়াদ ও মস্কোর যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ‘ইন্টারভিশন’-এর আগামী আসর ২০২৬ সালে অনুষ্ঠিত হচ্ছে না। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, সৌদি আরবে নির্ধারিত এই আয়োজনটি পিছিয়ে ২০২৭ সালের শরৎকালে নিয়ে যাওয়া হয়েছে। 

রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার আলিমভ আন্তর্জাতিক গণমাধ্যমকে বিষয়টি অবহিত করেছেন।

উপ-পররাষ্ট্রমন্ত্রী আলিমভ জানান, ইন্টারভিশন আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতার পরবর্তী আসরটি ২০২৭ সালের শরৎকালে সৌদি আরবে অনুষ্ঠিত হবে। বর্তমানে ইন্টারভিশনের রুশ আয়োজক প্রতিষ্ঠান ‘ট্রেডিশনস অফ আর্ট ফাউন্ডেশন’ সৌদি আরবের প্রতিনিধিদের সাথে নিয়মিত বৈঠকের মাধ্যমে অনুষ্ঠানটি বাস্তবায়নের প্রস্তুতি গ্রহণ করছে।

প্রতিযোগিতাটির সার্বিক প্রেক্ষাপট ও স্থানান্তরের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, রাশিয়ার বাইরে এবারই প্রথমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। আর সেই কারণেই উভয় পক্ষকে জটিল সব সাংগঠনিক ও আইনি বিষয়াবলি পুঙ্খানুপুঙ্খভাবে সমাধান করে এগোতে হচ্ছে। পাশাপাশি ওই অঞ্চলের বর্তমান জটিল ও উত্তপ্ত পরিস্থিতিও আয়োজনের সময়সূচীকে প্রভাবিত করেছে, যা অবশ্যই বিবেচনায় রাখা প্রয়োজন। তবে এই সমস্ত চ্যালেঞ্জ সত্ত্বেও সৌদি অংশীদারেরা এই জমকালো শো-টি আয়োজন করার বিষয়ে তাদের দৃঢ় অঙ্গীকার ও ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করে চলেছে।

তিনি আরও উল্লেখ করেন যে, এই প্রতিযোগিতার সুনির্দিষ্ট তারিখ এবং কোন শহরে আসরটি বসবে, তা আগামী কিছুদিনের মধ্যে চূড়ান্ত করে নির্ধারণ করা হবে।

রাশিয়ার উদ্যোগে শুরু হওয়া এই মেগা ইভেন্টের মূল ভাবধারা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারভিশন আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতাটি মূলত বিশ্ব সংস্কৃতি ও বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী মূলবোধের প্রতি শ্রদ্ধাবোধ থেকেই গড়ে উঠেছে। গত বছর রাশিয়ায় অনুষ্ঠিত প্রতিযোগিতাটি ছিল একটি অন্যতম বৃহৎ সাংস্কৃতিক আকর্ষণ। ইন্টারভিশন এমন একটি দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও করবে, যেখানে সংগীত হয়ে ওঠে জাতিতে জাতিতে সংযোগের এক অনুপম সেতু আর বিশ্বমঞ্চে সমবেত হয় বিশ্বের নানা প্রান্তের সুর ও কণ্ঠস্বর।

বিডি প্রতিদিন/এনএইচ

বিষয় : সৌদি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সৌদিতে সংগীত প্রতিযোগিতা স্থগিত করল রাশিয়া

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত