রাজধানীর মিরপুর-১ নম্বরে চলন্ত একটি প্রাইভেটকারে ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার রাত পৌনে ৯টার দিকে সনি সিনেমা হলের সামনের গোলচত্বরে এ ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, অজ্ঞাতনামা এক মোটরসাইকেল আরোহী চলন্ত প্রাইভেট কারটির (ঢাকা মেট্রো-ঘ-১৬-৩২৪৯) বনেটের ওপর একটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটান। এরপর দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।
বিস্ফোরণে গাড়িটির বনেটে গর্ত সৃষ্টি হয় এবং রং নষ্ট হয়ে যায়। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
মতামত