জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুড়িগ্রামে বিএনপির বর্ণাঢ্য কর্মসূচি, জেলা তাঁতীদলের সরব অংশগ্রহণ
সারাদেশের মতো কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জেলা তাঁতীদলসহ বিএনপি ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিএনপি ও অঙ্গ সংগঠনের খন্ড খন্ড শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে সমবেত হয়।
এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে জেলা তাঁতীদলের নেতাকর্মীদের সরব ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। এ ছাড়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে দলীয় নেতাকর্মীরা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের মধ্য দিয়ে নিজেদের সাংগঠনিক ঐক্য ও সংহতির প্রকাশ ঘটান।
মতামত