ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক আগামীকাল

সাংবাদিক হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ ও মানববন্ধন আলিফ হত্যার রহস্য উদ্‌ঘাটন ও সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্নের দাবি

সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদ্‌ঘাটন, জড়িতদের গ্রেপ্তার এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় সাংবাদিকদের ওপর হত্যা, হামলা, নির্যাতন ও হয়রানিমূলক মামলা বন্ধের পাশাপাশি পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন সাংবাদিক নেতারা।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লায় মানবাধিকার সাংবাদিক সংস্থা (মাসাস)-এর কার্যালয়ে ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাব, কুমিল্লার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মানবাধিকার সাংবাদিক সংস্থা (মাসাস)-এর আইন উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল করিম মিঠু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসাসের চেয়ারম্যান মীরজা ফসিহ উদ্দিন আহমেদ।

প্রধান আলোচকের বক্তব্যে অ্যাডভোকেট রেজাউল করিম মিঠু বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার নিশ্চিত না হওয়া অত্যন্ত উদ্বেগজনক। একই সঙ্গে সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি বলেন, সাংবাদিকদের ওপর সংঘটিত হত্যা, হামলা ও নির্যাতনের প্রতিটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচারে দীর্ঘসূত্রতার অবসান ঘটাতে হবে। রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব-প্রতিপত্তির কারণে কোনো অপরাধী যেন আইনের ঊর্ধ্বে থাকতে না পারে, তা নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, সাংবাদিক আলিফসহ নিহত সাংবাদিকদের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা এবং তাঁদের ওপর হামলার অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

সভাপতির বক্তব্যে মীরজা ফসিহ উদ্দিন আহমেদ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যেন জীবন ও নিরাপত্তার ঝুঁকিতে না পড়েন, সে জন্য রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সাংবাদিকদের ওপর হত্যা, হামলা ও নির্যাতন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাগর-রুনী ও সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন সাপ্তাহিক দেশ পত্রের প্রধান সম্পাদক জুয়েল খন্দকার, সময় এডিশনের সম্পাদক শাহরিয়া সিকদার, দৈনিক জনতার মতামতের প্রতিনিধি আলী হোসেন জনি, জয়যাত্রার সম্পাদক মীরজা সাইদিয়া আইরিন জ্যোতি এবং জয়যাত্রার বার্তা সম্পাদক আনোয়ার হোসেন পারভেজ।

এ ছাড়া বক্তব্য দেন মো. আব্দুস সালাম, মোশারফ হোসেন, বাবুল হোসেন, মীজান ও খোরশেদ আলমসহ আরও কয়েকজন সাংবাদিক।

বক্তারা বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠার অন্যতম শর্ত হলো সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা। হত্যা, হামলা, মামলা কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পেশাগত দায়িত্ব পালনের কারণে সাংবাদিকরা যাতে হয়রানি ও নির্যাতনের শিকার না হন, সে জন্য কার্যকর আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।

তাঁরা আরও বলেন, সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে হয়রানিমূলক মামলাগুলো পর্যালোচনা করে নিরপরাধ সাংবাদিকদের হয়রানি বন্ধ এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সমাবেশ ও মানববন্ধন থেকে সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদ্‌ঘাটন, জড়িতদের গ্রেপ্তার, সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত এবং সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা রক্ষায় সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আগামীকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সাংবাদিক হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ ও মানববন্ধন আলিফ হত্যার রহস্য উদ্‌ঘাটন ও সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্নের দাবি

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক নাম : মোঃ মাহাথির ভূঁইয়া 
নির্বাহী সম্পর্ক : মোঃ মারুফ খান
বার্তা সম্পাদক : মোঃআতেফ ভূঁইয়া 

কপিরাইট © ২০২৬ দৈনিক আগামীকাল । সর্বস্বত্ব সংরক্ষিত